ঝিকরগাছা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ,সম্পাদক আকবর

0

ঝিকরগাছা (যশোর)সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা উপজেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঝিকরগাছা দারুল উলুম মাদ্রায়ায় শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯ পদে দুটি প্যানেলে বিরতিহীনভাবে ভোট গ্রহণ হয়। ভোট শেষে ফলাফল ঘোষণা করেন রির্টানিং অফিসার সুলতান আহম্মেদ। ফলাফলে মহাতাব-জামাল পরিষদকে পরাজিত করে ফিরোজ-আকবার প্যানেল নির্বাচিত হয়েছে।
নির্বাচিতরা হলেন, সভাপতি পদে ফিরোজ সরদার(বাইসাইকেল) ১৯৪ ভোট, সাধারণ সম্পাদক পদে আকবর গাজী (গরুর গাড়ি) ১৯৪ ভোট, সহসভাপতি পদে শামীম গাজী(হাতি) ১৮২ ভোট, সহসাধারণ সম্পাদক ইব্রাহীম সরদার(মই)১৯৪ভোট, সাংগঠনিক সম্পাদক(কলস) ১৯০ভোট, কোষাধ্যক্ষ শিপন সরদার, ১৮৬ ভোট, দপ্তর সম্পাদক আনিসুর রহমান(ট্রাক) ১৯১ ভোট, প্রচার সম্পাদক নেছার সরদার(ডাব) ১৯১ভোট, সদস্য শফিকুল ইসলা(ঘোড়া) ১৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে ৯টি পদে ১৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৩৫৫জন ভোটারের মধ্যে ৩২৯জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন চলাকালীন উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের শ্রম কর্মকর্তা গণেশ চন্দ্র বসু, অফিস সহকারী মোল্লা আশরাফ, ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, পৌর কাউন্সিলর সাজ্জাতুল জামান রনি।