কেশবপুরে এনডিএফের থানা কমিটি গঠন

0

কেশবপুর থানার পাঁজিয়া বাজারে ইমারত নির্মাণ শ্রমিকদের কার্যালয়ে গত শুক্রবার বিকেলে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) কেশবপুর থানার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের থানা সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলার অন্যতম নেতা ও অভয়নগর থানার সভাপতি প্রভাষক মনিরুল ইসলাম বাবু, অভয়নগর থানার সহ-সাধারণ সম্পাদক এমআর টিটু, কেশবপুর থানার নেতা এনামুল হক ও সুনীল দাস প্রমুখ। কর্মীসভায় নেতৃবৃন্দ বলেন, সরকার যখন উন্নয়নের গালভরা বুলি আওড়াচ্ছে তখন সাম্রাজ্যবাদ ও তার দালালদের বেপরোয়া লুটপাটের ফলে চাল, ডাল, তেল, লবণ, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের বছরব্যাপী অগ্নিমূল্যে সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবন বিপর্যস্ত।
কর্মীসভায় আশুতোষ বিশ্বাসকে সভাপতি, এনামুল হককে সাধারণ সম্পাদক ও সুনীল দাসকে সাংগঠনিক সম্পাদক করে সর্বসম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট কেশবপুর থানা কমিটি গঠন করা হয়। একই সাথে আগামী ২০ অক্টোবর ২০২৩ শুক্রবার ৬ষ্ঠ জেলা সম্মেলন ও ১৭ নভেম্বর ২০২৩ শুক্রবার ৮ম জাতীয় সম্মেলন সফল করতে সর্বস্তরের নেতা-কর্মী-দরদি-সমর্থকদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি