পাইকগাছায় ছাত্রলীগের ৫ নেতাকর্মী বহিষ্কার

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমবেদনা জানিয়ে বিবৃতি দেওয়ায় পাইকগাছায় ছাত্রলীগের ৫ নেতা -কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ফাইমিন সরদার এ ব্যাপারে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়েছেন। বহিষ্কৃতরা হলেন, চাঁদখালী ইউনিয়ন ছাত্রলীগ সহসভাপতি নাজমুল ফারাবী, লস্কর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রেজওয়ান হোসেন, হরিঢালী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ হোসেন রাফিন,গদাইপুর ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম ও গদাইপুর ইউনিয়নের তকিয়া ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিব ঢালী।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছাত্রলীগের নীতি, আদর্শ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ পাওয়ায় তাদের সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয় এবং স্থায়ী বহিষ্কারের জন্যে জেলা নেতৃবৃন্দের নিকট আবেদন পাঠানো হয়েছে।