যশোরে নারী অপরাধী মুসকান আটক

0

 

স্টাফ রিপোর্টার॥ যশোরে কিশোর অপরাধী চক্রের হোঁতা নারী সন্ত্রাসী মুসকান লামিয়াকে আটক করেছে পুলিশ। সে শহরের নাজির শঙ্করপুর সাদেক দারোগার মোড়ের মাসুম মোল্যার মেয়ে।
শনিবার রাত সাড়ে ৯টায় শহরের গাড়িখানা রোডের পুনাক প্লাজার একটি কসমেটিক্স দোকান থেকে তাকে আটক করা হয়। এসময় তার দুই সহযোগী পালিয়ে যায়। এঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, মুসকান লামিয়া শহরের বিভিন্ন এলাকায় নানা ধরনের সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়ায়। মাদক বেচাকেনার সাথে রয়েছে তাদের সংশ্লিষ্টতা। তার নেতৃত্বে অন্তত ৩০/৪০ জন কিশোর রয়েছে। যারা সবাই চাকু নিয়ে বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাই করে।
শনিবার সকালে যশোরে ঘরভাড়া নেয়ার কথা বলে যশোরের পুরাতন কসবায় দৈনিক পূরবী পত্রিকার সম্পাদক মৃত মহিউদ্দিন আহমেদের ছেলে সৈয়দ মাহবুব জাহান আহমেদ সোহেলে ছুরিকাঘাত করে মুসকানসহ তার সহযোগীরা।