ঝিনাইদহের আমেনা খাতুন কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন

0

 

ঝিনাইদহ সংবাদদাতা॥ ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়ীয়া আমেনা খাতুন কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ পরিচালনা কমিটির সভাপতি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
এ সময় উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ মহিদুজ্জামান, সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুক,কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী,উপাধ্যক্ষ আব্দুস সালাম, ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিলটন,জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবু, ফুরসন্ধি ইউনিয়নের চেয়ারম্যান শিকদার শহিদুল ইসলাম,সমাজ সেবক মমিনুল ইসলাম মানিক,ইউনুছ আলীসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ।