যশোরে পুরুষ হ্যান্ডবল লিগে দিপু স্মৃতি সংঘ জয়ী

0

 

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগের সুপার ফোরের  সোমবারের খেলায় জয় পেয়েছে দিপু স্মৃতি সংঘ। কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত খেলায় শাওন ক্রীড়া চক্রকে ১৬-৪ গোলের বড় ব্যবধানে পরাজিত করে। খেলায় বিজয়ীদলের পক্ষে সুমন ও অমিয় ৭টি করে এবং ইমন ও আব্দুল্লাহ ১টি করে গোল করেন। এছাড়া বিজীত দলের পক্ষে সৈকত ও হামিম ২টি করে গোল করেন। আজ একই ভেন্যুতে লিগের সমাপনী খেলা অুনষ্ঠিত হবে। খেলায় মুখোমুখি হবে দিপু স্মৃতি সংঘ বনাম চৌধুরী গোল্ড। শেষ খেলায় জয় পরাজয়ের মধ্য দিয়ে লিগের চ্যাম্পিয়ন ও রানার আপ নির্ধারিত হবে।