যশোরে ফিরে স্বজন হারানো নেতা কর্মীদের পাশে অনিন্দ্য ইসলাম অমিত

0

 

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা থেকে যশোরে ফিরে স্বজন হারানো দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়ালেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।  সোমবার সকালে তিনি যশোরে এসে প্রথমে নগর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড শাখার সাবেক নেতা ও জেলা তাঁতিদল নেতা সাইফুল ইসলাম সিপুর পিতা সিরাজুল ইসলামের মৃত্যুর সংবাদ শুনে তার বাস ভবনে যান। এসময় তিনি মরহুমের শোকাহত স্বজনদের সান্ত্বনা দেন। এর আগে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম সিরাজুল ইসলামের শোকাহত স্বজনদের স্বান্ত্বনা দিতে তার বাস ভবনে যান। পরে অনিন্দ্য ইসলাম অমিত সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহজালালের মা হাদিসুন্নেসার মৃত্যুর সংবাদ শুনে তার বাস ভবনে যান। তিনি শোকাহত স্বজনদের নিয়ে হাদিসুন্œেসার কবর জিয়ারত করেন। এসময় তার সাথে ছিলেন,সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরফুজ্জামান মিঠু,নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান বাবলু, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লাল্টু, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, আলাউদ্দিন আলা প্রমুখ।