শোক দিবস উপলক্ষে যশোরে আ.লীগের রক্তদান কর্মসূচি

0

স্টাফ রিপোর্টার ॥ প্রয়াত রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যশোরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয় চত্তরে সদর ও পৌর আওয়ামীলীগের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহিত কুমার নাথ এর উদ্বোধন করেন।
বিকেলে কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক মুজিবুদ্দৌলা সরদার কনক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, জেলা আওয়ামীলীগ নেতা রেজাউল ইসলাম, আনোয়ার হোসেন মোস্তাক, পৌর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সহসভাপতি রফিকুল ইসলাম, আলাউদ্দিন আলা, রবিউল ইসলাম শাহীন, আজিজুল হক, সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শহিদুল হক শাহীন, এস এম ইউসুফ শাহিদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল, যুব মহিলালীগ নেত্রী শেখ সাদিয়া মৌরিন প্রমুখ।