মাদকসহ তিন জন আটক শ্যামনগরে

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী কোস্টগার্ড সদস্যরা রোববার পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট ও গাঁজা জব্দ করা হয় । আটককৃতরা হলেন-বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি গ্রামে শওকত গাজীর ছেলে ওহেদুজ্জামান, কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামে আব্দুল্লাহ ও নুর হোসেন। কৈখালী কোস্টগার্ড স্টেশন অফিসার জহুরুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে তার নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা কলবাড়ি গ্রামে অভিযান চালান। এসময় ৭১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী অহিদুজ্জামানকে আটক করা হয়। অপরদিকে বৈশখালী গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ আটক করা হয় আব্দুল্লাহ ও নুর হোসেনকে আটক। আটককৃতদের মাদকদ্রব্যসহ শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।