শিরোমণি গন সেবা সংস্থার উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

0

শেখ বদরউদ্দিন, ফুলবাড়ীগেট(খুলনা)॥ নগরীর খানজাহান আলী থানার শিরোমনি গনসেবা সংস্থার উদ্যোগে এলাকার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠান ১৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় শিরোমণিস্থ সংস্থার নিজস্ব কার্যালয় সংগঠনের সভাপতি মোঃ শফিউল আজম খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু মুসা। প্রধান বক্তা ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক শেখ আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের ৯ ওয়ার্ড এর সদস্য মোঃ নবিরুল ইসলাম রাজা, যোগীপোল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য শেখ শরিফুল ইসলাম, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন। বক্তৃতা করেন আব্দুস সামাদ, মোঃ লুৎফর রহমান লিটন, শেখ আবুল হোসেন, শেখ মাসুম বিল্লাহ, শেখ মহিবুল্লাহ, মোঃ এখলাছ উদ্দিন, মোহাম্মদ জিন্নাত সরদার, আবু তালেব, শেখ ইলিয়াস হোসেন, শহীদুল ইসলাম খোকন, বাচ্চু শেখ, আমজাদ সরকার প্রমুখ। অনুষ্ঠান শেষে শিরোমনি এলাকার ১০০ টি হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়।