যশোরে ফেনসিডিলসহ নারী আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বেজপাড়া থেকে গতকাল বৃহস্পতিবার ফেনসিডিলসহ তানিয়া ইসলাম (২৬) নামে এক নারীকে আটক করেছে র‌্যাব। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুর পৌণে একটার দিকে র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বেজপাড়া রানার অফিস মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় তানিয়া ইসলাম নামে ওই নারীকে ৪৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। তিনি শার্শা উপজেলার লাউতারা গ্রামের নাছির উদ্দিনের স্ত্রী।