তৃতীয় মৃত্যুবার্ষিকীতে তরিকুল ইসলামকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্মরণ গভীর শ্রদ্ধায়

0

লোকসমাজ ডেস্ক ॥ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, দক্ষিণবঙ্গের উন্নয়নের রূপকার জননেতা তরিকুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী গতকাল যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিনটি উপলক্ষে আলোচনা, দোয়া মাহফিল, স্মৃতিচারণসহ নানা কর্মসূচি পালিত হয়। অনেক স্থানে নিয়মিত কর্মসূচির সাথে বৃক্ষ রোপণ, খাদ্য বিতরণও করা হয়।
প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট-
যশোর : জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ চারদিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। গতকাল ছিল পূর্বনির্ধারিত কর্মসূচির দ্বিতীয় দিন। এ দিন কবর জিয়ারত, দোয়া মাহফিল, খাদ্য বিতরণ, কোরআনখানি, বস্ত্র ও কোরআন শরীফ বিতরণ করা হয়। যশোরের পাশাপাশি আশপাশের অন্যান্য জেলা নেতা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শরীক হন জননেতার মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে। সকালে জেলা বিএনপি কার্যালয়ে কালো ও জাতীয় পতাকা উত্তোলন মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১০টায় যশোরসহ আশপাশের জেলা বিএনপির নেতৃবৃন্দ দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে সাথে নিয়ে যশোর শহরের কারাবালা কবর স্থানে গিয়ে তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন। পরে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এর আগে সেখানে জেলা ওলামা দলের আয়োজনে কোরআনখানি অনুষ্ঠিত হয়। পরে জেলা মৎস্যজীবী দলের আয়োজনে হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বস্ত্র এবং জেলা ছাত্রদলের আয়োজনের স্বেচ্ছায় রক্তদান ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় প্রধান অতিথি বলেন, তরিকুল ইসলাম আমৃত্যু সংগ্রামী ছিলেন। সারাটি জীবন তিনি, গণতন্ত্র ও মানুষের সকল অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছেন। যেখানে দেশের অন্যায় অসংগতি ছিল সেখানেই ছিল তার তীব্র প্রতিবাদ। দেশের প্রতি তার যেমন ছিল নির্ভেজাল দেশপ্রেম তেমনি জনগণের প্রতি ছিল তার হৃদয় নিংরানো দরদ ভালোবাসা ও মমত্ববোধ। ঠিক একইভাবেই সকল অপশক্তি ও দেশদ্রোহীর প্রতি ছিল তার তীব্র ঘৃণা। অ্যাড. নিতাই রায় চৌধুরী, বলেন, তরিকুল ইসলাম ছিলেন, অসম্প্রদায়িক, গরীব-দুঃখী, মেহনতি মানুষের নেতা। দেশের কৃষক, শ্রমিক, মেহনতি আপামর জনতার সাথে ছিল তার আত্মার সম্পর্ক। তার আদর্শ বুকে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। দলীয় কার্যালয়ে এ সকল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাড. নিতাই রায় চৌধুরী ও বিশেষ অতিথি অনিন্দ্য ইসলাম অমিত শহর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি, যুবদল, ছাত্রলের উদ্যোগে আয়োজিত দরিদ্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।
উল্লেখ্যযোগ্য স্থানের মধ্যে রয়েছে, আরএন রোড. খালধার রোড, পালবাড়ী, ধর্মতলা মোড়, মুজিব সড়ক, রেলগেট তেঁতুল, রায়পাড়া, আশ্রম মোড়, শংকরপুর মুরগিফার্ম, ইসহক সড়ক গোলপাড়া মসজিদ, কেন্দ্রীয় বাস টার্মিনাল, বেজপাড়া মেইনরোড, শংকরপুর চোপদারপাড়া, বকচর কোল্ডস্টোরেজ মোড, ঘোপ বেলতলা, নওয়াপাড়া ইউনিয়নের পাঁচবাড়িয়া মোড়, ইউনিয়ন পরিষদ চত্বর, চাঁচড়া ইউনিয়নের চাঁচড়া বাজার মোড, মাহিদিয়া বাজার, রাজনগর, ইউনিয়নের রামনগর, সতীঘাটা বাজার, নরেন্দ্রপুর ইউনিয়নসহ বিভিন্ন স্থান। এ সকল স্থানের মধ্যে ঘোপ বেলতলা ও শংকরপুর মুরগি ফার্মগেট এলাকায় দরিদ্রদের মাঝে খাবারের পাশাপাশি, কোরআন শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়। এদিকে উপশহর এফ ব্লক এলাকায় একটি মাদ্রাসায় জেলা কৃষকদলের আয়োজনে কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
দিনব্যাপী সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, অ্যাড. মোহাম্মদ নজরুল ইসলাম, অ্যাড. মোহাম্মদ জাফর সাদিক, মো. মুছা, অ্যাড. মোহাম্মদ ইসহক, আব্দুস সালাম আজাদ, একে শরফুদ্দৌলা ছোটলু, আলহাজ মিজানুর রহমান খান, ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. মশিউর রহমান, সদস্য সচিব অ্যাড. এমএ মজিদ, এমএ মজিদ, যশোর নগর বিএনপির আহ্বায়ক মারুফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নূর-উন-নবী, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আজম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাবেক জেলা বিএনপি নেতা এহসানুল হক সেতু। জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মকবুল হোসেন, জেলামহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা রাশিদা রহমান, জাতীয়বাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিটের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।
স্টাফ রিপোর্টার, খুলনা জানান, খুলনায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, তরিকুল ইসলাম ছিলেন একজন আদর্শবাদী রাজনীতিবিদ। মাটি মানুষের প্রতি অঙ্গীকার থেকে যারা রাজনীতি করেন, তাদের জীবন ধারায় সাফল্য ব্যর্থতা আর জেল-জুলুমের যে পর্বগুলো অনিবার্য হয়ে উঠে তরিকুল ইসলামেরও তাই। একই সাথে তিনি ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
নগর বিএনপির প্রচার সম্পাদক আসাদুজ্জামান মুরাদ ও ওয়াহিদুজ্জামান রানার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা, নগর বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি, আমির এজাজ খান, শেখ মোশাররফ হোসেন, জাফরুল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আশরাফুল আলম নান্নু, এড. তসলিমা খাতুন ছন্দা, মেহেদী হাসান দিপু, ইকবাল হোসেন খোকন, নিজামউর রহমান লালু, ইউসুফ হারুন মজনু, হাসানুর রশিদ মিরাজ, মিজানুর রহমান মিলটন, শামসুজ্জামান চঞ্চল।
এদিকে বিকেলে কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে অপর এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ সাহারুজ্জামান মোর্ত্তজা।
সভায় বক্তারা তরিকুল ইসলামকে গণমানুষের অধিকার আদায়ের লড়াইয়ে আজীবন সংগ্রামী নেতা হিসেবে আখ্যায়িত করে বলেন, বিএনপির চরম সংকটময় সময়ে সকল হুমকি, নির্যাতন, প্রলোভন ও অত্যাচার সহ্য করেও দলের জন্য বিশ্বস্ততার সাথে কাজ করেছেন। রাজপথে অবদান রাখা কর্মীর মূল্যায়ন করতেন, তাদেরকে নেতৃত্বে আনার জন্য সুপারিশ করতেন। সামরিক স্বৈরশাসক এরশাদ ও নব্য ফ্যাসিবাদী হাসিনা সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে বারবার কারা নির্যাতন ভোগ করেছেন। যার ক্ষতচিহ্ন বহন করতে হয়েছে জীবনের শেষ দিন পর্যন্ত। জিয়া পরিবারের একান্ত বিশ্বাসভাজন হিসেবে তিনি ভূমিকা রেখেছেন সকল দুঃসময়ে। বাংলাদেশের গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাজনীতির ইতিহাসে মরহুম তরিকুল ইসলামের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
বিএনপি নেতা মাসুদ পারভেজ বাবুর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বিএনপি নেতা শফিকুল আলম তুহিন, এস এম মনিরুল হাসান বাপ্পী, মেজবাউল আলম, আজিজুল হাসান দুলু, মুর্শিদ কামাল, সুলতান মাহমুদ, এহতেশামুল হক শাওন, আজিজা খানম এলিজা, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শেখ সাদী, শামীম কবির, আতাউর রহমান রনু, আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, মোঃ তাজিম বিশ্বাস, আনোয়ার হোসেন আনো, নাদিমুজ্জামান জনি, শহিদুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে মরহুম তরিকুল ইসলাম ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
নড়াইল অফিস জানায়, জেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে শহরের রূপগঞ্জ এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সহ-দপ্তর সম্পাদক রাশেদুজ্জামান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব বিশ্বাস, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল আকবর মিল্টন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আরিফুজ্জামান মিলন ও রিয়াজুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আজিম হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, সহ-সভাপতি বিপ্লব হোসেন, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুন গাজী, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আহবায়ক আরিফ হাসান, যুগ্ম-আহবায়ক লিয়ন সিকদার, নড়াইল পৌর ছাত্রদলের সদস্য সচিব জয়নুল আমিন, যুগ্মআহবায়ক সোহাগ শেখ প্রমুখ।
স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) জানান, বিকেলে বিএনপির দলীয় কার্যালয়ে পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির আহবায়ক সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ারের সভাপতিত্বে স্মৃতিচারণ করে আলোচনায় করেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হাজী আব্দুল হালিম চঞ্চল, মোবারক হোসেন, কাউন্সিলর সাহিদুল ইসলাম ও আনিছুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বিএম আজিম উদ্দিন, পৌর বিএনপি নেতা আইনাল বিশ্বাস, আব্দুল হাকিম খোকা, তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মনজুরুল আলম লিটু, বিএনপি নেতা সাহেব আলী, আজগার আলী, রবিউল ইসলাম, রফিউদ্দিন ব্যাপরী, নয়ন হোসেন, আব্দুল মালেক, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, যুবনেতা সেহেল রানা, জসিম উদ্দিন, বিএম নাহিদ হাসান, জনি, আশরাফ, রানা, কৃষকদল নেতা মিলন হোসেন, আব্দুল মতিন প্রমুখ। এ সময় পৌর বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জননেতা তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে বিকেল সাড়ে তিনটার দিকে বাজারের বেলা প্রি ক্যাডেট স্কুল মাঠে উপজেলা এবং পৌর যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন আমন্ত্রিত অতিথি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইউনুচ আলী ও এমএ সালাম, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি খাইরুজ্জামান মধু, যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলীবুদ্দিন খান ও মনিরুজ্জামান মনির, পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দিন আহমেদ, সদস্য সচিব মঈনউদ্দিন মঈন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মেহেদী হাসান, সদস্য সচিব আবু বকর, উপজেলা ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক নাহিদ হাসান, সদস্য সচিব ইমন হাসান রকি, পৌর ছাত্রদলের আহবায়ক মেহেরান হোসেন জিতু, যুগ্ম আহবায়ক হাকিম রেজা, কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মোবারক হোসেন প্রমুখ। এসময় উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুম নেতা তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। একই দিন দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে পৌর এলাকার এতিমখানায় পবিত্র কুরআন শরিফ এবং এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মেহেদী হাসান, সদস্য সচিব আবু বকর, মনিরুজ্জামান, সোহান, হাসান খান, কামরুল ইসলাম, জামাল উদ্দিন, রুবেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার,(কেশবপুর) যশোর জানান, কেশবপুর থানা ও পৌর বিএনপি এ উপলক্ষে পৃথক কর্মসূচির আয়োজন করে। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও থানা শাখার সভাপতি আবুল হোসেন আজাদের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলার সভাপতিত্বে স্মরণসভা দুটিতে বক্তব্য দেন বিএনপি নেতৃবৃন্দ। পৌর বিএনপির স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেশবপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ আব্দুস সামাদ বিশ্বাস। এছাড়া সভাদুটিতে আলোচনায় অংশ নেন থানা বিএনপি নেতা মশিয়ার রহমান, বিএনপি নেতা কুতুব উদ্দিন বিশ্বাস, নুরুজ্জামান চৌধুরী, যুবদল নেতা গোলাম মোস্তফা, স্বেচ্ছাসেবক দল নেতা সামসুল আলম বুলবুল, বাবুল রানা বাবু, শাহ আলম, মেহেদি হাসান, জাহাঙ্গীর হোসেন পলাশ প্রমুখ। এর আগে সকালে কেশবপুর কলেজ ক্যাম্পাসে ছাত্রদল প্রিয় নেতার স্মরণে বৃক্ষরোপণ করে।
ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা জানান, ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আসরবাদ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু। দোয়া মাহফিলপূর্ব স্মরণসভায় মরহুম তরিকুল ইসলামের স্মৃতিচারণ করে বক্তব্য দেন, সাবেক উপজেলা চেয়ারম্যান, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবিরা নাজমুল মুন্নি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ইমরান হাসান নিপুন, আশফাকুজ্জামান খান রনি, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক রাশেদুল মমিন সুজন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন সোহাগ, কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক আরমান হোসেন কাকন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাহিদ আক্তার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মাজিদ, বিএনপি নেতা আবুল হোসেন বাবু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ¬ব, পৌর ছাত্রদলের আহবায়ক শামিম রেজা, কলেজ ছাত্রদলের আহবায়ক আল-রেজা সাগর, সদস্য সচিব তানভির হাসান চয়নসহ নেতৃবৃন্দ। পরে দোয়া পরিচালনা করেন হাফেজ মুশফিকুর রহমান।
লোহাগড়া(নড়াইল)সংবাদদাতা জানান, লোহাগড়া উপজেলা, পৌর বিএনপিসহ সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় এতিম খানায় স্মরণসভা ও দোয়া মাহফিল হয়। এতে উপস্থিত ছিলেন মো. টিপু সুলতান, মো. মফিজুর রহমান, মো. সামসুল হক আজাদ, মো. জাকির হোসেন, মো. হান্নান মোল্যা, মো. আহাদুজ্জামান বাটুসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন বিএনপি নেতা শরীফ কাসাফুদ্দোজা কাফী।
চুড়ামনকাটি (যশোর) সংবাদদাতা জানান, চুড়ামনকাটি ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে খিতিবদিয়া গাজী বাড়ির মোড়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। থানা বিএনপির সদস্য মাহমুদুল হাসান বিপ্লবের ব্যবস্থাপনায় এই দোয়া মাহফিল হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেব, থানা বিএনপির নেতা আবু সাইদ, সহ-সভাপতি রফিকুল ইসলাম,যুগ্ম সম্পাদক মাস্টার মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, ছাত্রদলের সাবেক সভাপতি ওয়াসিম কবীর প্রমুখ।
স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) জানান, বিকেলে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ের পাশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর বিএনপির আহবায়ক খায়রুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোক্তার হোসেনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল হাই, মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, জামশেদ আলী, ঝাপা ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন আহমেদ, ভোজগাতী ইউনিয়নের সভাপতি আবদুস সাত্তার দফাদার, কুলটিয়া ইউনিয়নের সভ্পাতি নাজমুল হক লিটন, চালুয়াহাটির রবিউল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক আব্বাস উদ্দিন, খান শফিয়ার রহমান, মহিবুল আলম মামুন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ওলিয়ার রহমান, কামরুজ্জামান প্রমুখ। স্মরণসভা শেষে তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মুফতি মফিজুর রহমান।

স্টাফ রিপোর্টার (অভয়রগর) জানান, বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অভয়নগর থানা ও পৌর শাখার উদ্যোগে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহবায়ক আবু নঈম মোড়লের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, অভয়নগর থানা বিএনপির আহবায়ক ফারাজী মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল করিম মোল¬া, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন, ইব্রাহিম হোসেন, থানা বিএনপির যুগ্ম আহবায়ক নোয়াব আলী সরদার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান জনি, থানা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ রানা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবর রহমান, সদস্য রফিকুজ্জামান টুলু, হাবিবুর রহমান বেগ, থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোল্যা হাবিবুর রহমান হাবিব, যশোর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক কামাল হোসেন, অভয়নগর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ সাথী প্রমুখ।
কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর কুষ্টিয়া বড় জামে মসজিদে এই দোয়ার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির সহ-সভাপতি বশিরুল আলম চাঁদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, সাংগঠনিক সম্পাদক শামিম উল হাসান অপু, সামসুজ্জাহিদ, আব্দুল মঈন বাবলু, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল আলী, ছাত্রদল নেতা রোকনুজ্জামান রাসেল, ফয়সাল আহম্মেদ স্বজল, ইমরান আহমেদ নিশান প্রমুখ।
কালীগঞ্জ(ঝিনাইদহ)সংবাদদাতা জানান, কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে থানা ও পৌর বিএনপির উদ্যোগে সাবেক সফল মন্ত্রী, দক্ষিণ বঙ্গের উন্নয়নের কারিগর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপির) জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য মরহুম তরিকুল ইসলামের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন কালিগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আতিয়ার রহমান। প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব হামিদুল ইসলাম হামিদ। অনুষ্ঠানে অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন ভিপি ইসরাইল হোসেন, মতিয়ার রহমান, কামরুল ইসলাম মুন্সি, ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান বাবলু, শাহজাহান আলী খোকন, ইমরান হোসেন, আরিফুজ্জামান আরিফ,প্রমুখ।
নাভারণ (যশোর) সংবাদদাতা জানান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী তরিকুল ইসলামের তাঁর আতœার মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ছে। দেশ বরেণ্য বর্ষিয়ান এই রাজনৈতিক নেতার তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল সকাল ১১ টার সময় উপজেলার নাভারণ বাজারের হক কমিউনিটি সেন্টারে উপজেলা বিএপির আয়োজনে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ খায়রুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও যশোর জেলা বিএনপির সম্মেলন প্রস্তÍতি কমিটির সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসান জহির, কেন্দ্রিয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক আলহাজ¦ নুরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আশরাফুল আলম বাবু, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রায়ানুজ্জামান দিপু, কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিপন হোসেন ও ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান প্রমুখ। স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপজেলার বিএনপি ও অংগ সংগঠনের প্রায় ২ হাজার নেতা কর্মী অংশ গ্রহন করেন। স্মরণ সভা ও দোয়া মাহফিল শেষে বিএনপি ও অংগ সংগঠনের নেতা কর্মিদের মধ্যে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপি নেতা ইসমাইল হোসেন শান্তি।