ঝিকরগাছা থানায় ওপেন হাউজ ডে পালিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে থানা চত্বরে অনুষ্ঠিত ওপেন হাউজ ডেতে সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলার প্রশাসন ও অপরাধ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী ও থানা কমিউনিটি পুলিশিং কমিটির সমন্বয়কারী কাউন্সিলর নিমাই চন্দ্র ঘোষ। এসময় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান রশীদ, ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলীসহ বিভিন্ন গণ্যমান্যরা। এলাকার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।