পাইকগাছায় জমি কিনে বিপাকে তিন ক্রেতা, দেড় বছরেও দখল পাচ্ছে

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনা পাইকগাছায় জমি কিনে বিপাকে পড়েছে তিনজন ক্রেতা। জমির মালিক ক্রেতাদের দখল বুঝে দিলেও প্রায় দেড় বছরেও বুঝে পায়নি তা। উপজেলার মেলেক পুরাইকাটী গ্রামের মীর আকবর আলী ৪০ শতক জমির মালিক। যা মেয়ে স্বপ্নার নামে অসিয়াত করা পর ২০১২ সালে কোবলা রেজিঃ করে দেন। এর মধ্যে স্বপ্না ২০২০ সালে স্কুল শিক্ষক তৌহিদুর রহমানের কাছে ১০ শতক,পারুল আক্তারের কাছে ৫ শতক ও রওশনারা খাতুনের কাছে ৭ শতক জমি কোবলায় বিক্রি করেন। আমিন দ্বারা দখলও বুঝিয়ে দেন। জমিতে বাড়ী ঘর বাঁধতে যেয়ে বিপাকে পড়েছে তারা। স্বপ্নার ভাবী তাসলিমা বেগম কোনভাবেই জমির দখল নিতে দিচ্ছে না তাদের।বরং হামলা, মামলা ও জিডি করে বার বার হয়রানী করছে। বিষয়টি নিষ্পত্তির জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শালিসি বসলে তাসলিমা শালিস-বিচার মানিনিনা এ বলে শালিসের লোকেরদের তাড়িয়ে দেয়। এদিকে পরেরদিন কোন ঘটনা না ঘটলেও মারপিট ও আসবব পত্র ভাংচুরের অভিযোগে তাসলিমা বাদী হয়ে থানায় ৪ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে। তহিদুল জানায়, তাসলিমা খুব দুর্দান্ত,এলাকার মানুষ তাকে খুব ভয় পায়। তাসলিমা জানায়, তাদের জমিতে আমি বাঁধা দেব কেন? আমার জমিতে আমি আছি। সাবেক ইউপি সদস্য মীর আনোয়ার এলাহী বলেন,তাসলিমা প্রতিপক্ষদের জমি অন্যায় ভাবে জোর- জবর দখলে রেখেছে। সে শালিস বিচার মানেনা।