মেট্রো স্পিনিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ

0

লোকসমাজ ডেস্ক॥ শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি মেট্রো স্পিনিংয়ের ক্রেডিট রেটিং সম্পন্নে পর তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিকে ক্রেডিট রেটিং দিয়েছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)।সোমবার (১৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলফা ক্রেডিট রেটিং লিমিটেডের রেটিং অনুযায়ী কোম্পানির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘বিবিবি’। আর স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-৩’।
এম এল ডাইংয়ের ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২১ সালের ৩১ মার্চ ম্যানেজমেন্ট রিপোর্ট অন্যান্য ২০২১ সালের ১৫ আগস্ট পর্যন্ত প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।