আন্তর্জাতিক সংবাদ

0

৬ মিনিটে শপথ নিলেন মমতার মন্ত্রীরা
লোকসমাজ ডেস্ক॥ করোনা পরিস্থিতিতে মাত্র ছয় মিনিটের মধ্যে শেষ হয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভার নতুন মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান।ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, রবিবার জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। ভার্চুয়ালি যোগ দেন পূর্ণমন্ত্রীরা। এরপর একসঙ্গে শপথ নেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীরা। সব শেষে একসঙ্গে শপথ নেন প্রতিমন্ত্রীরা। রাজভবন থেকে জানানো হয়েছে, করোনার বিধিনিষেধের কারণে আলাদা করে নয়, এক সঙ্গে সবার শপথ হয়েছে। উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগেই হাজির হয়েছিলেন তৃণমূলের বিধায়ক ও সাংসদরা। উপস্থিত হলেন রাজ্যপাল।
এবারের মন্ত্রিসভায় নতুন মুখ বঙ্কিম হাজরা, রথীন ঘোষ, পুলক রায়, বিপ্লব মিত্র, হুমায়ুন কবীর, অখিল গিরি, রতœা দে নাগ, বুলুচিকি বরাইক, দিলীপ মণ্ডল, আক্রুজ্জমান, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাত, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, পরেশ অধিকারী, মনোজ তিওয়ারি।বিধানসভা নির্বাচনে চলচ্চিত্র জগতের অনেকেই তৃণমূলের টিকিটে বিধায়ক হয়েছেন। কিন্তু মন্ত্রী হিসেবে সিনেমার কোনো তারকাকে দায়িত্ব দেননি মমতা। তবে মন্ত্রিত্ব পেয়েছেন সাবেক ক্রিকেটার তথা হাওড়ার শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি। রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ একটি নাম রয়েছে মন্ত্রীদের তালিকায়। জায়গা পেয়েছেন রামনগরের বিধায়ক অখিল গিরি। ৪ বারের বিধায়ক অখিল এই প্রথমবার মন্ত্রিত্ব পেলেন।

আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলায় বহু আহত
লোকসমাজ ডেস্ক॥ ফিলিস্তিনের আল-আকসা মসজিদের অভ্যন্তরে হামলা চালিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। সেখানে সংঘর্ষে বহু ফিলিস্তিনি আহত হয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানায়, পুলিশ ‘টেম্পল মাউন্টে’ (আল-আকসা মসজিদ কম্পাউন্ড) অভিযান চালাচ্ছে। ছোট একটি ভিডিও ফুটেজে মসজিদে অবস্থানরত ফিলিস্তিনিদের লক্ষ্য করে টিয়ারগ্যাস, রাবার বুলেট ও স্টান গ্রেনেড ছুঁড়তে দেখা যায়। জবাবে পাথর নিক্ষেপ করছিল তারা। পূর্ব জেরুজালম দখল উদযাপনে ইসরায়েলি সেটলাররা আল-আকসা কম্পাউন্ডে প্রবেশ করতে গেলে উত্তেজনার সৃষ্টি হয় যা সংঘর্ষে রূপ নেয়। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট জানিয়েছে, কয়েকশ’ বিক্ষোভকারী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ছয়জন সাংবাদিক রয়েছেন। ইসরায়েল পূর্ব জেরুজালেমের শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ শুরু করলে রমজান মাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই উত্তেজনার মধ্যে গত ৭ ও ৮ মে ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদে হামলা চালালে কয়েকশ’ মুসল্লি আহত হন। এই হামলার নিন্দা জানিয়ে আসছে মুসলিম নেতৃবৃন্দ। যুক্তরাষ্ট্র এ ঘটনায় ‘উদ্বেগ’ জানিয়েছে।এরপরও শেখ জাররাহ থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে অনড় রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। ফের হামলা চালানো হলো আল-আকসা মসজিদে।

জন্মদিনের পার্টিতে গুলি, ৬ জনকে মেরে নিজে মরল প্রেমিক
লোকসমাজ ডেস্ক॥ যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে এক পরিবারের ৬ আত্মীয়কে হত্যা করেছে এক বন্দুকধারী। স্থানীয় সময় রবিবার মধ্যরাতের ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি নিজেও গুলি চালিয়ে আত্মহত্যা করেন। কলোরাডো ¯িপ্রং গেজেট জানিয়েছে, স্থানীয় মোবাইল হোম পার্কে যে ব্যক্তি গুলি চালিয়েছেন তিনি এক ভুক্তভোগীর ‘বয়ফ্রেন্ড’।অঙ্গরাজ্যটির স্প্রিংস এলাকার ইতিহাসে এটিই সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা।প্রতিবেদনে বলা হয়েছে, নুবিয়া মার্কুয়েজ নামের এক ২৮ বছর তরুণী এবং তার ভাই মেলভিন পেরেজের জন্মদিন উদ্যাপনের আয়োজন ছিল রবিবার।
নুবিয়া তার স্বামী ফ্রেডি মার্কুয়েজকে নিয়ে রাত দশটার দিকে ওই পার্টি থেকে বেরিয়ে যান। পরে মা-ভাইসহ কয়েক জন আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে আবার ছুটে আসেন।ফ্রেডি সাংবাদিকদের জানিয়েছেন, সন্দেহভাজন বন্দুকধারী স্যান্ড্রা ইবারা নামের এক তরুণীর বয়ফ্রেন্ড। তার সঙ্গে আগে একবার দেখা হয়েছে তাদের। তখন তাকে ‘শান্ত’ মনে হয়েছিল। অভিযুক্ত ব্যক্তির নাম ‘জুনিয়র’ বলে জানতেন তারা। স্থানীয় পুলিশ বলছে, এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়। কলোরাডো স্প্রিংস শহরের মেয়র জন সোথারস বলেছেন, এই সহিংস ঘটনায় কমিউনিটি শোকাহত। তিনি ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। যারা প্রাণ হারালেন: এই ঘটনায় নুবিয়া তার দুই ভাই মেলভিন পেরেজ এবং জোস গুতেরেসকে হারিয়েছেন। মারা গেছেন তার মা জোনা ক্রুজও।মারা গেছেন পেরেজের স্ত্রী মারিয়া। এবং মারিয়ার বোন স্যান্ড্রা ইবারা এবং ভাই হোসে ইবারা।