ফুলতলার আইকন একাডেমির ইফতার মাহফিল

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলার আইকন একাডেমির আয়োজনে শনিবার একাডেমি অডিটোরিয়ামে পরিচালক এস এম সাইফুল ইসলামের সভাপতিত্বে পবিত্র মাহে রমজানের এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সিয়াম ও স্বাস্থ্য বিজ্ঞান শীর্ষক আলোচনা পেশ করেন বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিজানুর রহমান। উপস্থিত ছিলেন ফুলতলা থানার এস আই আবুল কাইয়ুম, সমাজসেবক আব্দুল গনি বক্স, উপজেলা প্রেস ক্লাব সভাপতি শামসুল আলম খোকন প্রমুখ।