আলমডাঙ্গায় বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নবম শ্রেণির এক ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে। সোমবার দিনগত মধ্যরাতে উপজেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার সকালে আলমডাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী স্কুলছাত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানায়, সোমবার দিনগত রাত ১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হয় ৯ম শ্রেণির ওই ছাত্রী। এ সময় সুযোগ বুঝে তাকে তুলে নিয়ে যায় এলাকার কামরুজ্জামান। বাড়ি থেকে বেশ কিছু দূরে পরিত্যক্ত স্থানে নিয়ে তাকে ধর্ষণ করে। ওই ছাত্রীকে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, এ ঘটনায় সকালে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে কামরুজ্জামানকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। মেয়েটির ডাক্তারি পরীার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়েছে।