আম্পানের আঘাতে শরণখোলায় বেড়িবাঁধ ভেঙে নিচু এলাকা প্লাবিত

0

আলী আকবর টুটুল, বাগেরহাট ॥. সুপার সাইকোন আম্পানের আঘাতে বাগেরহাটের শরণখোলা উপজেলার বগী-গাবতলা অংশের দুই কিলোমিটার বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। এতে বাঁধের আশপাশের কয়েকটি গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়। পানিবন্দি হয়ে পড়ে বেশ কিছু পরিবার। এছাড়া বাঁধের আশপাশের বেশকিছু কাচা ঘর বাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়েছে। অন্যদিকে পাচঁ শতাধিক মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে বলে খবর পওয়া গেছে। এদিকে ভাঙা বাঁধ দিয়ে পুনরায় জোয়ারের পানি ঢুকে আবারও লোকালয় প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। দ্রুত সময়ের মধ্যে এই বাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন তিগ্রস্তরা। বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খান বলেন, তিগ্রস্ত এলাকায় রিং বেড়িবাঁধ দেওয়ার জন্য প্রস্তুতি চলছে। বাগেরহাট জেলা প্রশাসক মামুনুর রশীদ বলেন, আম্পানে য়তির তালিকা নিরুপণ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।