জীবননগরে দুর্বৃত্তদের দেয়া আগুনে কৃষকের দুবিঘা জমির ধান পুড়ে ছাই

0

রিফাত রহমান, চুয়াডাঙ্গা:চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের আলীপুর গ্রামে বর্গা নিয়ে আবাদ করা দুবিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন,দরিদ্র দিনমজুর কৃষক আলীপুর গ্রামের মরহুম আকবার আলীর ছেলে রমজান আলীর বর্গা নেয়া দুবিঘা জমির পাকা ধান কেটে মাছমারা বিলের মাঠে জড়ো করে রেখেছিলো। শনিবার রাত সাড়ে ৯টার দিকে কে বা কারা ওই জড়ো করা ধানে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় তার সব ধান পুড়ে ছাই হয়ে যায়। কৃষক রমজান আলীর দুবিঘা জমিতে প্রায় ৫৮ মন ধান হতো যার আনুমানিকমুল্যে প্রায় ৫০ হাজার টাকা। ধান পুড়ে যাওয়ায় বর্তমান তার করুন অবস্থা দেখা দিয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে তাকে আউশ ধানের জন্য বীজ দিয়ে তাকে সার্বিক সাহায্য সহযোগিতা করা হবে। কৃষক রমজান আলী বলেন, দুবিঘা জমি বর্গা নিয়ে চাষ করি। এই ধান টুকুই আমার শেষ সম্বল ছিলো। এই ধান বিক্রি করে আমি কিছু পাওনাদারদের টাকা দেব আর খাওয়ার জন্য রাখব বলে ভেবেছিলাম। কিন্তু এই ধান পুড়ে যাওয়ায় আমি একেবারে নি:শ্ব হয়ে পড়েছি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম ও জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, কৃষক রমজান আলীর দুবিঘা জমিতে রাতের আধালে কে বা কারা আগুন দিয়ে জালিয়ে দিয়েছে। এ বিষয়ে তিনি থানায় অভিযোগ করেছেন। তবে বিষয়টি তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।