যশোরে করোনা শনাক্তও আইসিইউ’র দাবিতে কাল বাম জোটের মানববন্ধন

0

যশোরে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষাগার এবং ঝুঁকিপূর্ণ রোগীর চিকিৎসার জন্য আইসিইউ প্রয়োজন। সে কারণে যশোর বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা যশোর মেডিকেল কলেজে জরুরি ভিত্তিতে করোনা শনাক্ত ও যশোর মেডিকেল কলেজে আইসিইউ চালুর দাবিতে বাম গণতান্ত্রিক জোট সিপিবি, কমিউনিস্ট লীগ, বাসদ, বাসদ (মার্কসবাদী) এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) যশোর জেলা সমন্বয় কমিটির উদ্যোগে প্রতীকী মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। আগামীকাল রবিবার দুপুর ১২ টায় প্রেস কাব যশোরের সামনে মানবন্ধন করা হবে। প্রতীকী মানববন্ধনে শারীরিক দূরত্ব বজায় রেখে ১০ জন অংশগ্রহণ করবে ১০ মিনিটের জন্য। বিজ্ঞপ্তি