চৌগাছা যুবদলের সভাপতি শফিকের পিতার ইন্তিকাল

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা উপজেলা যুবদলের সভাপতি ও কৃষকদলের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম শফিকের পিতা মফিজ উদ্দিন আহমেদ ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে তিনি চৌগাছার কাদবিলা গ্রামে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ জোহর কাদবিলা গ্রামের দর্গামোড় খেলার মাঠে নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।
নামাজে জানাজায় চৌগাছা উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, মহেশপুর পৌর বিএনপির আহবায়ক সাবেক মেয়র অ্যাড. আমিরুল ইসলাম চুন্নু, যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বাবুল, বিএনপি নেতা বিএম আজিম উদ্দিন, তরিকুল ইসলাম ডাবলু, অহিদুল ইসলাম, আবু সালাম, মজনুর রহমান, মুসা খাঁন, আব্দুল লতিফ লতা, আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান মিজান, বাবুল আক্তার, কবির হোসেন, মুকুল হোসেন, যুবনেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফারুজ্জামন সাইফার, সাধারণ সম্পাদক জাফর আলী, ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে যুবনেতা শফিকুল ইসলাম শফিকের পিতার মৃত্যুতে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।