ফুলবাড়ীগেট (খুলনা) ॥ যোগিপোল ইউপি চেয়ারম্যান শেখ আনিসুর রহমানের পক্ষে থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ কামাল আহম্মদ এলাকার শীতার্ত মানুষের মাঝে গতকাল সন্ধ্যায় ফুলবাড়ীগেট ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে কম্বল বিতরণ করেছেন। এ সময় তার সাথে ছিলেন মো, জাকারিয়া রিপন, লিয়াকত মুন্সি, মো. মোস্তফা, কোরবান আলী, মো. জাহিদুল ইসলাম, মো. হাবিবুর রহমান প্রমুখ।
নড়াইলে সুলতান মেলা ১৫ জানুয়ারি থেকে
নড়াইল অফিস ॥ বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম সুলতানের ৯৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৫ জানুয়ারি থেকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠের সুলতান মঞ্চ চত্বরে শুরু হবে ১০দিনব্যাপী সুলতান মেলা। এবারের মেলাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুলতান ফাউন্ডেশন আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
নড়াইল জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি আনজুমান আরার সভাপতিত্বে সভায় জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, যশোর বারের সিনিয়র আইনজীবী মো. মঞ্জুরুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, পিপি অ্যাডভোকেট মো. ইমদাদুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক উত্তম কুমার ঘোষ, প্রেস কাবের সভাপতি এনামুল কবীর টুকু, সুলতান ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানুজ্জামান, আজীবন সদস্য সুলতান মাহমুদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সেক্রেটারি মলয় কুন্ডু, প্রেস কাবের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলুসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ফাউন্ডেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের যৌথ আয়োজনে মেলা অনুষ্ঠিত হবে। মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে থাকবে চিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হা-ডু-ডু, ভলিবল প্রতিযোগিতা, ষাড়ের লড়াই, কুস্তি, লাঠি খেলাসহ বিভিন্ন গ্রামীণ খেলাধুলা, জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃতি, নাটক, জারিগান, সুলতান স্বর্ণপদক প্রদান ও সুলতানের জীবন ও দর্শন নিয়ে সেমিনার। চিত্রশিল্পী এস.এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালে ১০ অক্টোবর মহান এই শিল্পী যশোর সম্মিলিত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুলতানের স্মৃতিকে ধরে রাখার জন্য তাঁর নিজ বাড়িতে নির্মিত হয়েছে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা।
ঝিকরগাছায় মুক্তিযোদ্ধা মোতাচ্ছিম বিল্লাহ শিশু একাডেমির সাফল্য
ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছার বীর মুক্তিযোদ্ধা মোতাচ্ছিম বিল্লাহ শিশু একাডেমি বিদ্যালয় এবারো অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বিদ্যালয় থেকে এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় মোট ২৫ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে ২১ জন জিপিএ-৫ ও ৪ জন এ পেয়েছে। এছাড়া ২০১৯ সালে বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৯ জন ও সাধারণ গ্রেডে ৬ জনসহ মোট ১৫ জন বৃত্তি লাভ এবং প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় ৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯ জন জিপিএ-৫ ও ২ জন এ প্লাস পেয়েছিল বলে জানা গেছে। বিদ্যালয়ের অধ্যক্ষ এস এম মাহবুব উল আলম মন্টু জানান, প্রতিষ্ঠানটিতে সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলাম শিক্ষায় রয়েছে অধিক গুরুত্ব। তাছাড়া শারীরিক শিক্ষাসহ সকল ক্ষেত্রে অন্যতম এই প্রতিষ্ঠানটি।
আ.লীগ সন্ত্রাসনির্ভর দল : মির্জা ফখরুল
লোকসমাজ ডেস্ক ॥ ক্ষমতাসীন আওয়ামী লীগের কড়া সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সন্ত্রাসনির্ভর একটি রাজনৈতিক দল। সরকারের উদ্দেশে তিনি বলেন, আমরা চাই সন্ত্রাসীদের লাগাম টেনে ধরুন এবং বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের ওপর জুলুম বন্ধ করুন। নইলে দেশবাসী আপনাদের মা করবে না। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরীর পটুয়াখালীর বাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব। বিবৃতিতে সরকারের প্রতি এ আহ্বান জানান মির্জা ফখরুল। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মনির হোসেন স্বারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফখরুল বলেন, আওয়ামী নেতাদের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে ছাত্রলীগের নেতাকর্মীরা আরও বেপরোয়া হওয়ার শিা পেয়েই ইংরেজি নববর্ষ বরণের মতো দিনে কোনো কারণ ছাড়াই আলতাফ হোসেন চৌধুরীর বাসায় হামলা ও ভাংচুর চালিয়েছে। এর মাধ্যমে তারা জানান দিল যে, অতীতের বছরগুলোর মতোই ২০২০ সালেও তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বিএনপিকে রাজনীতির ময়দান থেকে বিদায় করতে সর্বশক্তি নিয়োগ করবে। সুতরাং এটি নিঃসন্দেহে বলা যায়, ছাত্রলীগ ও সন্ত্রাস ওৎপ্রোতভাবে জড়িত। তিনি বলেন, সারাদেশে ছাত্রলীগের যে পৈশাচিক ও বর্বরোচিত সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, আলতাফ হোসেন চৌধুরীর বাসভবনে সংঘটিত বারবার হামলা সেটিরই নিরবচ্ছিন্ন অংশ। এই হামলা আবারও প্রমাণ করল আওয়ামী লীগ সন্ত্রাসনির্ভর একটি রাজনৈতিক দল। এরা সন্ত্রাসের পরিকাঠামো তৈরি করে জোর করে রাষ্ট্রমতা কব্জায় রাখতে চায়। দেশব্যাপী ছাত্রলীগ-যুবলীগের দৌরাত্ম্যে দেশের মানুষ এখন বাকরুদ্ধ মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, দোষীদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার না করার কারণেই সরকারদলীয় সন্ত্রাসীরা সারাদেশে খুনখারাবি, ভাংচুর ও জুলুমের রাজত্ব কায়েম করেছে। তবে এভাবে নিষ্ঠুর কায়দায় দেশ চালাতে গিয়ে দেশ-বিদেশের স্বৈরশাসকরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিপ্তি হয়েছে। বর্তমান আওয়ামী সরকারও তাদের ভয়াবহ দুঃশাসন ও ঘৃণ্য কর্মকাণ্ডের জন্য ইতিহাসের আস্তাকুঁড়ে নিপ্তি হবে। ইংরেজি নববর্ষের দিনে বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর বাসভবনে হামলার ঘটনায় অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ফখরুল।
পাহাড়ের ২০০ বিঘা জমিতে নজিরবিহীন গাঁজা চাষ
লোকসমাজ ডেস্ক ॥ খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার কালা পাহাড় পেরিয়ে দুর্গম দুইল্লাতলী গ্রামে সবার অন্তরালে রীতিমতো গড়ে তোলা হয়েছে গাঁজার অভয়ারণ্য। এক বিঘা বা দুই বিঘা নয়, ২০০ বিঘা পাহাড়ি জমিতে গাঁজার চাষ করা হয়েছে। দুর্গম এলাকা হলেও সেনাবাহিনীর অভিযানের ফলে সন্ধান মেলে এসব গাঁজা েেতর। গত ২২ ডিসেম্বর খাগড়াছড়ির মহালছড়ির কালাবুনিয়া এলাকায় তিন একর জমিতে দুই ভাইয়ের গাঁজার তে ধ্বংসের ১০ দিন না যেতেই ২০০ বিঘা জমিতে গাঁজা চাষের সন্ধান পাওয়া গেল।
গতকাল বৃহস্পতিবার দুপুরে মেজর আসিফ ইকবালের নেতৃত্বে মহালছড়ি জোনের আওতাধীন দুইল্যাছড়া পাড়ায় ২০০ বিঘা জমির গাঁজা তে শনাক্ত করে আগুনে পুড়িয়ে ধ্বংস করে নিরাপত্তা বাহিনী। এ সময় গাঁজা চাষের সঙ্গে সম্পৃক্ত কাউকে আটক করা যায়নি। নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে গ্রাম ছেড়ে পালিয়েছে অবৈধ গাঁজা চাষিরা। নিরাপত্তা বাহিনী এসব মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতকারীদের আটক করার অভিযান অব্যাহত রেখেছে। খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি বিশেষ গোষ্ঠীর ছত্রচ্ছায়ায় খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে গাঁজার চাষ করা হয়। গাঁজা চাষের জন্য দুর্গম পাহাড়ি এলাকাকে বেছে নেয়া হয়েছে। কীভাবে এ এলাকায় গাঁজার অভয়ারণ্য গড়ে তোলা হয়েছে তা আমার জানা নেই উল্লেখ করে স্থানীয় ইউপি সদস্য চন্দ্র কিরণ ত্রিপুরা বলেন, ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের কাজ করতে না পারে সে ব্যাপারে সতর্ক নজর রাখব। মাটিরাঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন আহম্মদ বলেন, দুর্গম পাহাড়ে নজরদারি রাখা খুবই কঠিন। এজন্য সবার অন্তরালে গ্রামের লোকজন গাঁজার আবাদ করেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে গাঁজা চাষের সঙ্গে সম্পৃক্তদের আটকের চেষ্টা চলছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, এটি গাঁজা চাষের মৌসুম। দুর্গম হওয়ায় আঞ্চলিক সন্ত্রাসী বাহিনী গাঁজার আবাদ করেছে। গ্রামের বাসিন্দারাও গাঁজা চাষের সঙ্গে সম্পৃক্ত। সেনাবাহিনী মহালছড়ি জোনের নেতৃত্বে বিশাল গাঁজা েেতর সন্ধান পাওয়া যায়। পরে এসব েেতর গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বিশ্ব সেরা অর্থমন্ত্রী মুস্তফা কামাল
লোকসমাজ ডেস্ক ॥ যুক্তরাজ্যভিত্তিক স্বনামধন্য ফিন্যান্সিয়াল টাইমস গ্র“পের মাসিক ম্যাগাজিন দ্য ব্যাংকার ২০২০ সালের জন্য ফিন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার ফর এশিয়া-প্যাসিফিক অ্যান্ড গ্লোবাল অ্যাওয়ার্ড ২০২০ এ ভূষিত করেছে বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে। বৃহস্পতিবার এ পুরস্কার ঘোষণা করা হয়ে বলে অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়। দ্য ব্যাংকার পত্রিকাটি ১৯২৬ সাল হতে প্রকাশিত হচ্ছে। যা পৃথিবীর ব্যাংকিং সেক্টরের ইন্টেলিজেন্স হিসেবে খ্যাত। তারা ফিন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার পুরস্কারটি ২০০৪ সাল থেকে প্রচলন করে। বিশ্বের অর্থমন্ত্রীদের আর্থিক খাতে গতিশীলতা আনাসহ দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিতে গৃহীত পদপে বিবেচনা করে এ পুরস্কার ঘোষণা করা হয়। এশিয়া-প্যাসিফিক, আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপ অঞ্চল থেকে একজনকে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ অর্থমন্ত্রী হিসাবে ঘোষণা করা হয়। বাংলাদেশের কোনো অর্থমন্ত্রী প্রথমবারের মতো এই পুরস্কারে ভূষিত হয়েছেন। গত বছর এ পুরস্কারে ভূষিত হয়েছিলেন ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী। তার আগের বছর ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং ২০১৭ সালে আর্জেন্টিনার অর্থমন্ত্রী সেরা হয়েছিলেন। অর্থমন্ত্রী পুরস্কারটি দেশের জনগণকে উৎসর্গ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আগুনের মধ্যে বাস করছি : বাণিজ্যমন্ত্রী
লোকসমাজ ডেস্ক ॥ ব্যবসায়ীরা অযৌক্তিকভাবে অতিরিক্ত লাভ করছেন। তাই ভোক্তা অধিকার সংরণ অধিদফতরসহ বিভিন্ন সরকারি সংস্থার মাধ্যমে তাদের শাস্তি প্রদান করা হচ্ছে। তবে এরপরও পণ্যের দাম নিয়ন্ত্রণে আসছে না। তাই বাণিজ্যমন্ত্রীর ওপর জনগণের ােভ। এ অবস্থায় আগুনের মধ্যে বসবাস করছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কে আসন্ন রমজান উপলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার ল্েয ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, ভোক্তা অধিকার সংরণ অধিদফতরসহ বিভিন্ন সরকারি সংস্থার ধরপাকড়ে তারা অতিষ্ঠ।
এ প্রসঙ্গে ব্যবসায়ীদের বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমিও তো ৪৫ বছর ব্যবসা করছি। আমার একটা প্রশ্নের উত্তর দেবেন আপনারা। গত ২৯ সেপ্টেম্বর ভারত যখন পেঁয়াজ রফতানি বন্ধ করে দিলো, তখন তো ঢাকার বাজারে আগের মালগুলোই ছিল। আপনারা ১২ ঘণ্টার ব্যবধানে দামটা ডাবল করে দিলেন কেন? ২৯ সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রাফতানি বন্ধ করলো, ৩০ তারিখ সকালে বাংলাদেশে পেঁয়াজের দাম ডাবল হয়ে গেল। এখানে তো একটা নৈতিকতার ব্যাপার আছে। আমার প্রশ্নটা সেখানেই।’ বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আজকে এটা ঠিক করা দরকার যে, বড় ব্যবসায়ীরা আমদানির পণ্য আড়তে দেবেন। এরপর পাইকারি বাজারে কী দামে বিক্রি হবে, পাইকারি বাজার থেকে খুচরায় কী দামে বিক্রি হবে।’ তিনি নিজের বাড়ির একটা উদাহরণ দিয়ে বলেন, ‘আমার বাড়ির কাজের লোককে পাঠিয়েছি, এক দোকানে সে পেঁয়াজ কিনে এনেছে ২২০ টাকা কেজিতে। তারপর আমি বললাম এখন তো দাম কমেছে তাহলে এত দাম কেন? এবার অন্য একজনকে আবার পেঁয়াজ আনতে বললাম। ১৫ গজ দূরের অন্য দোকান থেকে সে পেঁয়াজ নিয়ে আসলো ১৬০ টাকা কেজিতে। যে ২২০ টাকায় নিয়ে এসেছে তাকে জিজ্ঞাসা করলাম, তুই টাকা চুরি করছিস নাকি? সে বলে না, দোকানদারই ২২০ টাকা রেখেছে। দোকানদার স্বীকার করে মাফও চাইল। সে যুক্তি দেখালো, তার ১০-১২ দিন আগের কেনা, তাই বেশি দাম নিয়েছে।’ বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমার কাছে এ প্রশ্নের উত্তর নাই যে, ২৯ সেপ্টেম্বরের পরদিন (৩০ সেপ্টেম্বর) কীভাবে পেঁয়াজ দাম ডাবল হয়ে গেল!’ এ প্রসঙ্গে ব্যবসায়ী গোলাম মাওলা বলেন, আমরা অনেকেই তত্ত্বাবধায়ক সরকারের আমলে ৩ হাজার ৬০০ টাকায় তেল কিনে ২ হাজার ৬০০ টাকায় বিক্রি করেছি। চিনি ১ হাজার ৪৭০ টাকায় মিলগেট থেকে কিনে ৯২৫ টাকায় বিক্রি করতে হয়েছে। আমরা এ ধরনের লস (লোকসান) দিতে পারি… ২০১৩ সালে আদা রসুন আমদানি করে আমি একাই ১১ কোটি টাকা লস করেছি। ব্যবসায়ীরা যদি লস করতে পারি তাহলে তারা গেইনও (লাভ) করতে পারে। এ পর্যায়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যেখানে কোনো লজিক কাজ করে সেখানেই আমার ভোক্তা অধিকার সংরণ অধিদফতরের দরকার পড়ে। যারা ৩০ টাকার মাল ৬০ টাকায় বিক্রি করে তাদের ঠেকাও। কারণ এটাতো হতে পারে না। আমি তো ব্যবসায়ী আমার কাছে সবকিছুর হিসাব আছে।’ ব্যবসায়ীদের উদ্দেশ্যে টিপু মুনশি বলেন, ‘আপনারা বলছেন লোকসান করছেন। তখন তো করিনিৃ তাহলে ডাবল লাভ করলাম তাতে তি কী? যেখানে ডাবল লাভ করতে চান সেখানেই আমার দরকার ভোক্তা অধিকার। না হলে আমার কোনো দায় পড়ে নাইৃ আপনাদের ওপর যখন আঘাত আসে তখন ঘুরেফিরে আমার ওপর আসে।’ ‘কারণ সংবাদ থেকে শুরু করে সবাই আমাকে ব্লেম (অভিযোগ) করেছে যে, আপনি নিজে ব্যবসায়ী তাই ব্যবসায়ীদের বেশি ফেভার করছেন। কঠোর হচ্ছেন না, আপনি আরও শক্ত হতে পারতেন। এ জায়গায় বসে আমি আগুনের মধ্যে বসবাস করছি।’ বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পেঁয়াজ নিয়ে আমার শিা হয়ে গেছে। আর পেঁয়াজের মাইর খেতে চাই না। আসন্ন রোজার আগেই পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য ও সরবরাহ নিশ্চিত করা হবে।’ টিপু মুনশি বলেন, বাজারে টান পড়লেই সে দায় বাণিজ্য মন্ত্রণালয়ের ঘাড়ে এসে পড়ে। কিন্তু উৎপাদন ও চাহিদার তেমন কোনো তথ্য কৃষি মন্ত্রণালয় দিতে পারে না। তাই আগে থেকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভাব হয় না। এ সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণ প্রয়োজন বলেও জানান তিনি।
ভৈরব নদ খনন কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার তাগিদ পানি সম্পদ প্রতিমন্ত্রীর
স্টাফ রিপোর্টার ॥ ভৈরব নদ খনন কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। বৃহস্পতিবার দুপুরে যশোরের ভৈরব রিভার বেসিন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের তিনি এ নির্দেশনা দেন। পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, ভৈরব নদ খননে সরকারের একটি বড় প্রকল্প। প্রকল্পের নির্ধারিত সময়ের মধ্যই খননকাজ শেষ করতে হবে। মন্ত্রী বলেন, বর্তমান সরকারের যে উন্নয়নের রোল মডেল হাতে নিয়েছে তা বাস্তবায়ন হলে এই অঞ্চলের মানুষ সুফল ভোগ করতে পারবে। নদের পুরোপুরি খনন হলে এই অঞ্চলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। স্বচ্ছতার সাথে কাজ এগিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে পানি সম্পদ প্রতিমন্ত্রী ভৈরব নদের বিজয় নগর ও দৌলতদিহি এলাকায় পরিদর্শন করেন। এসময় তিনি কাজের অগ্রগতি বিষয়ে যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশী মো.তাওহীদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি প্রতিমন্ত্রীকে জানান, এই প্রকল্পের ৯২ কিলোমিটার খননের জন্য ২৭২ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ইতিমধ্যে ৫৮ কিলোমিটার খনন শুরু হয়েছে। প্রকল্পের মেয়াদ অনুযায়ী ২০২১ সালের মধ্যে বাকি কাজ সম্পন্ন হবে বলে তিনি প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এসময় প্রতিমন্ত্রীর কাছে ভৈরবের নব্যতা ফিরিয়ে আনার জন্য নদের ওপর দিয়ে ৫১ টি এলজিইডির ব্রিজ পুননির্মাণের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের প থেকে দৃষ্টি আকর্ষণ করা হয়। এসময় প্রতিমন্ত্রী এসব ব্রিজ পূণনির্মানের বিষয়ে উপস্থিত স্থাণীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য্যকে সংশ্লিষ্ট মন্ত্রীর সাথে কথা বলে ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানান। প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য্য এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়া হবে বলে পানি সম্পদ প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে আরও ছিলেন পানি উন্নয়ন বোর্ডেও মহাপরিচালক মাহফুজুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক হাবিবুর রহমান, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউ আরীফসহ পানি সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে প্রতিমন্ত্রী যশোরের ভবদহ এলাকা পরিদর্শনে যান।
চৌগাছা রিপোর্টার্স কাবের নির্বাচন ১১ জানুয়ারি
স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা রিপোর্টার্স কাবের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১১ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকেলে বাজারস্থ কাবের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়। কাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. বাবুর সভাপতিত্বে বক্তব্য দেন আমন্ত্রিত অতিথি প্রেস কাবের সভাপতি আলমগীর মতিন চৌধুরী, সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক শাহানুর আলম উজ্জ্বল, রিপোর্টার্স কাবের সহ-সভাপতি বাবলুর রহমান, সাধারণ সম্পাদক মুকুরুল ইসলাম মিন্টু, যুগ্ম সম্পাদক এম হাসান মাহমুদ, সাংবাদিক অমেদুল ইসলাম, খলিলুর রহমান জুয়েল, শামীম রেজা, শওকত আলী, টিপু সুলতান, সেঁজুতি নুর প্রমুখ। এ সময় রিপোর্টার্স কাবের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় রিপোর্টার্স কাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৪ জানুয়ারি মনোনয়ন ফরম বিতরণ, ৫ জানুয়ারি মনোনয়ন জমা, ৬ জানুয়ারি যাচাই-বছাই ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ৭ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং ১১ জানুয়ারি শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিরতীহীনভাবে বিকাল ২ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
শার্শার উলাশী বিএনপি নেতার মায়ের ইন্তিকাল
শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলার উলাশী বিএনপি নেতা জামাল উদ্দিনের মা রহিমা বেগম ইন্তিকাল করেছেন। তিনি বৃহস্পতিবার বেলা ১১ টায় শার্শার কাঠুরিয়া গ্রামের নিজ বাড়িতে ইন্তিকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৪ ছেলে, ৪ মেয়ে, নাতি/পুতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার ছেলে কাঠুরিয়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে তার মা অসুস্থ থাকার পর বৃহস্পতিবার বেলা ১১ টার সময় ইন্তিকাল করেছেন। বৃহস্পতিবার বাদআসর কাঠুরিয়া স্কুলমাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন করা হয়।










