চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযান : ৬৮ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার

0
ছবি: সংগৃহীত।

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক, ওষুধ ও প্রসাধন সামগ্রী জব্দ করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন। বৃহস্পতিবার দুপুরের পর চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ রাজ মামুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

জব্দ করা এসব অবৈধ পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬৭ লাখ ৫৩ হাজার টাকা।

ছবি: সংগৃহীত।

বিজিবি জানায়, গত ২৯ আগস্ট থেকে ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা, বাজিতপুর, মুন্সীপুর এবং দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) বিওপির টহল দল সীমান্ত সংলগ্ন বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ভারতীয় অবৈধ কসমেটিকস, ওষুধ, মদ, হেরোইন এবং পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

জব্দকৃত পণ্যের তালিকায় রয়েছে ৫০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৩ বোতল মদ, ৩০ গ্রাম হেরোইন, ১ হাজার ৪৪০টি সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ১ হাজার ৮০০টি ডেক্সামেথাসন ট্যাবলেট, ৩৪টি কসমেটিকস সামগ্রী, ২৫টি চকলেট, ১টি কম্বল এবং ১টি মোটরসাইকেল।

ছবি: সংগৃহীত।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্ত সুরক্ষিত রাখা এবং চোরাচালান বন্ধে বিজিবির এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।