২৪ জানুয়ারি সাগরদাঁড়ীতে বসবে সপ্তাহব্যাপী মধুমেলা

0

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৪ জানুয়ারি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী গ্রামে বসবে মধুমেলা।
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন কবির জন্মভিটা প্রাঙ্গণে এই মেলার আয়োজন করবে। গতকাল শনিবার যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ অমিত্রাক্ষরে মধুমেলা আয়োজনের প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত হয়। এবারের মেলা চলবে এক সপ্তাহ।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা, জামায়াতে ইসলামী নেতা অ্যাডভোকেট গাজী এনামুল হক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুহম্মদ ইসহক, যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আলহাজ মিজানুর রহমান খান, প্রফেসর মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান প্রমুখ।
সভায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভা থেকে মেলা সফলভাবে বাস্তবায়নে বেশ কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়।

২৪ জানুয়ারি সাগরদাঁড়ীতে
বসবে সপ্তাহব্যাপী মধুমেলা

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৪ জানুয়ারি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী গ্রামে বসবে মধুমেলা।
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন কবির জন্মভিটা প্রাঙ্গণে এই মেলার আয়োজন করবে। শনিবার যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ অমিত্রাক্ষরে মধুমেলা আয়োজনের প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত হয়। এবারের মেলা চলবে এক সপ্তাহ।