শ্যামনগরে পটকা মাছ খেয়ে নারীর গর্ভের সন্তান ও ১ ব্যক্তির মৃত্যু, অসুস্থ ৪

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ শ্যামনগরে রান্না করা পটকা মাছ খেয়ে বিষক্রিয়ায় এক নারীর গর্ভের সন্তান ও মতিয়ার রহমান গাইন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় মতিয়ারের মৃত্যু হয়। তিনি বংশীপুর গ্রামে মৃত আনছার আলী গাইনের ছেলে। অপরদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৮টার দিকে সালমা খাতুনের গর্ভের সন্তানের মৃত্যুর খবর চিকিৎসক নিশ্চিত করেছেন। এ ঘটনায় গুরুত্বর অসুস্থ অবস্থায় একই পরিবারের ৪ ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।
অসুস্থতার হলেন বংশীপুরে গ্রামে মতিয়ার রহমানের ছেলে সাগর গাইন (২৫) ও তার স্ত্রী সিলমা খাতুন (২১), নজরুল ইসলামের স্ত্রী মমতাজ খাতুন (৩০) ও তার শিশু ছেলে মাহির (২)।
পরিবারের বরাত দিয়ে ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. শুকর আলী জানান, ঘটনার দিন বংশীপুর বাজার থেকে পটকামাছ কিনে দুপুরে খাওয়ার পরে সবাই অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা জানতে পেরে অসুস্থদের দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফাতিমা ইদ্রীস রুগিদের অবস্থার অবনতি হওয়ায় সবাইকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।