শালিখায় ওয়ারেন্ট ভুক্ত ১২ আসামি গ্রেফতার

0

শালিখা মাগুরা সংবাদদাতা ।। মাগুরার শালিখা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২ জন ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে শালিখা থানা পুলিশ। ওসি তদন্ত মিলন কুমার ঘোষ জানান, শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়ার নির্দেশনায় শালিখা থানার অফিসারগণ শনিবার (৬ মার্চ) রাত্রিকালীন শালিখা থানা এলাকারকুমারকুটা গ্রামের শফিউদ্দিন এর ছেলে মোঃ হোসেন আলী(৩০)গোপালগ্রামের কলিম মোল্যার ছেলে ইব্রাহিম(২৫),হরিশপুর গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে মোঃ কামাল হোসেন(৪৫), শতখালী গ্রামের আবু বক্কর মোল্যার ছেলে মোঃ মুঞ্জুর মোল্যা(৪২),গজদূর্বা গ্রামের আরাফাত মন্ডল এর ছেলে সৌকত মন্ডল(২৫),আমিয়ান গ্রামের বরকত আলী বিশ্বাসের ছেলে আলম মিয়া অরফে আলম বিশ্বাস(৪৫), সাতনাফুরিয়া গ্রামের নওয়াব আলী শিকদারের ছেলে রাসেল শিকদার(২৫),নাঘসা গ্রামের সুরমান আলীর ছেলে রোকনুজ্জামান(৩০),উজগ্রামের কিয়াম উদ্দিন বিশ্বাস এর ছেলে টিটুল বিশ্বাস(৩০),কাতলী গ্রামের ইবাদ আলী মোল্যার ছেলে মোঃ কিবরিয়া(৫৫),সিমাখালী গ্রামের আলী মিয়ার ছেলে জয়নাল মিয়া(৪৫),শরুশুনা গ্রামের ইলিয়াস সাহার স্ত্রী নাসিমা বেগম(৪৫) সহ সিআর সাজা প্রাপ্ত ২জন,জিআর ওয়ারেন্টর আসামী ৪জন,সিআর ওয়ারেন্টের আসামী ৫জন ও নিয়মিত মামলার আসামী ১জন মোট ১২ জনকে গ্রেফতার করা হয়।