যুবদল নেতা মিন্টু মন্ডলের পিতার ইন্তিকালে অনিন্দ্য ইসলাম অমিত ও নার্গিস বেগমের শোক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা যুবদলের সহ-সভাপতি মিন্টু মন্ডলের পিতা আব্দুল কাদের মন্ডলের দাফন সম্পন্ন হয়েছে।গতকাল মঙ্গলবার তার দাফন সম্পন্ন হয়। সোমবার রাত ৯টার সময় তিনি শহরের বেজপাড়াস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদজোহর বেজপাড়া আজিমবাদ কলোনী জামে মসজিদে আব্দুল কাদের মন্ডলের নামজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে বেজপাড়া কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন- বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। নেতৃদ্বয় মরহুমের বিদেহি আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তার শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপ শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা যুবদলের সভাপতি এম তমাল আহম্মেদ, সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, সংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু।