যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশন মালিক সমিতির নির্বাচন, সভাপতি ফারুক ও নান্নু সম্পাদক নির্বাচিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশন মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন মঙ্গলবার সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে ফারুক হোসেন সভাপতি ও নান্নু আবীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার যশোর শহরের মুড়লীর ডিকে কমিউনিটি সেন্টারে সকাল ৯টা থকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২৮ ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিটু আনাম (১১) ভোট পেয়েছেনে। নান্নু আবীর ১৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সামিউল আলীম সৌরভ (৭ ) ভোট ও হেলাল হোসেন(৩) ভোট পেয়েছেন।

নির্বাচনের বিজয়ী নেতৃবৃন্দ হলেন সহ সভাপতি আব্দুস সালাম, সহ সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, কোষাধ্যক্ষ এম এ মুন্না বাসার, সাংগঠনিক সম্পাদক সুমন হোসেন, কার্যকরী সদস্য অনিমেষ দাস, শরিফুল ইসলাম জুনিয়র পাপ্পু হোসেন। নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচনী কমিশনার স্বপন বিশ্বাস।

সহকারী হিসাবে দায়িত্ব পালন করেন এম ই এ মুন্না বাসার, মো: হীরা, ইমরান চৌধুরী, ফকরুল হোসেন, আলমগীর হোসেন, হাসান আব্দুর রব।