যশোর মুসলিম একাডেমির শিক্ষককে ঘোড়ার গাড়িতে বিদায়

0
ছবি: লোকসমাজ।

অনলাইন রিপোর্টার ॥ যশোর মুসলিম একাডেমী স্কুলের সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলমকে ঘোড়ার গাড়িতে করে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে স্কুল কর্তৃপক্ষ ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে স্কুলের হলরুমে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

প্রধান শিক্ষক পল্লব কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক তপন তরফদার, সহকারী শিক্ষক এইচ এম ইকবাল, সহকারী শিক্ষক তৈয়েবা খাতুন, শিক্ষক প্রতিনিধি জিল্লুর রহমান, সহকারী শিক্ষক সালমা আক্তার এবং প্রাক্তন শিক্ষার্থী মরিয়ম খাতুন, আবু বক্কর ও নওশীন আফিয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক রাজু আহমেদ।

আলোচনা শেষে স্কুলের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক জাহাঙ্গীর আলমকে বিভিন্ন উপহার দিয়ে ঘোড়ার গাড়িতে করে তাঁকে স্কুল থেকে ধর্মতলা কদমতলার নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

উল্লেখ্য, সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম ২০০০ সালের ১১ মে যশোর মুসলিম একাডেমী স্কুলে যোগদান করেন। ২০২৬ সালের ৩০ জুলাই তিনি অবসরে যান।