যশোরে পুনাক মার্কেটের সখিনা ড্রাগসে চুরি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের ঘোপ জেল রোডস্থ পুনাক মার্কেটের সখিনা ড্রাগ অ্যান্ড সার্জিক্যাল হাউজ নামে একটি ওষুধের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
সখিনা ড্রাগ হাউজের মালিক মো. মাসুদ রানা’র শ্বশুর মশিয়ার রহমান জানান, তিনি নিয়মিত ওই ওষুধের দোকানে বসেন। গত রোববার রাত সোয়া ১টার দিকে তারা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরদিন সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কর্মচারী দিপু দোকান খুলে চুরির বিষয়টি টের পান। খবর পেয়ে মশিয়ার রহমান দোকানে চলে আসেন। তিনি দেখতে পান, অজ্ঞাত পরিচয় চোরেরা উপরের টিনের ছাউনি কেটে ভেতরে ঢুকে ক্যাশে থাকা প্রায় ৩ লাখ টাকা এবং ফ্রিজে থাকা মূল্যবান ওষুধ চুরি করে নিয়ে গেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।