যশোরে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে চেক বিতরণ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে চেক বিতরণ করেছে জেলা পরিষদ। শনিবার জেলা প্রশাসকের সভাকক্ষে ২৫ জন শহীদ পরিবার ও ৫ জন আহতের মাঝে মোট ৫৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, পৌর প্রশাসক রফিকুল হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক রাশেদ খান প্রমুখ।

অনুষ্ঠানে জেলা পরিষদের পক্ষ থেকে ২৫ জন শহীদ পরিবারকে ২ লাখ টাকা করে মোট ৫০ লাখ টাকা এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫ জন আহতের হাতে মোট ৬ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।