যশোরে আইইডির আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

0

ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) যশোর কেন্দ্রের উদ্যোগে গতকাল বুধবার সকালে শিশু-কিশোরীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আইইডি কার্যালয়ে এই প্রতিযোগিতা হয়। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শিরোনামের এই প্রতিযোগিতায় ৫০ জন শিশু-কিশোরী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক রুকুন-উদ-দৌলা, আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকারসহ বিচারক ও আয়োজকরা।- বিজ্ঞপ্তি