মহেশপুর সীমান্ত থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুরের সামন্তা সীমান্তের নিশ্চিন্তপুর গ্রামের একটি পাট ক্ষেতের পাশ থেকে বিজিবি ক্যাম্পের সদস্যরা ১টি বিদেশি পিস্তল (ইউএসএ) ২টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সামন্তা বিজিবি ক্যাম্পের সদস্যরা নিশ্চিন্তপুর গ্রামের জুলুমিয়ার পাট ক্ষেতের পাশ থেকে ১টি বিদেশি পিস্তল (ইউএসএ) ২টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে।

উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি মহেশপুর থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানান ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান।