মনিরামপুরে মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে জখম স্ত্রী

0

স্টাফ রিপোর্টার॥ যশোরের মনিরামপুরে নেশাগ্রস্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী আহত হয়েছেন। আহত রুকসানা বেগম (৩০) যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি উপজেলার মদনপুর গ্রামের সেলিম হোসেনের স্ত্রী। গতকাল সোমবার গভীর রাতে স্বামীর ঘরে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। রুকসানা বেগমের পুত্র বাপ্পি জানান, তার পিতা একজন নেশাখোর। নেশাগ্রস্ত হয়ে প্রায়ই গভীর রাতে বাড়ি ফিরতেন। এ নিয়ে তার মায়ের সাথে ঝগড়া হতো। সোমবার গভীর রাতে নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফেরার পর তাকে কিছু বলার সাথে সাথে সেলিম হোসেন ছুরিকাঘাত করে। পরে মাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।