বিয়ে করলেন শিরোনামহীনের ভোকালিস্ট ইশতিয়াক

0
শিরোনামহীনের ভোকালিস্ট শেখ ইশতিয়াক

বিনোদন ডেস্ক ॥ দেশের সংগীতাঙ্গনে আলোচিত ব্যান্ড শিরোনামহীনের ভোকালিস্ট শেখ ইশতিয়াক জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। শনিবার (১০ জানুয়ারি) জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে তার বিয়ের আনুষ্ঠানিকতা, যেখানে উপস্থিত ছিলেন সংগীত অঙ্গনের অনেক পরিচিত মুখ।

রাজধানীর ৩০০ ফিট এলাকার একটি রিসোর্টে জমকালো আয়োজনে সংগীত জগতের অনেক তারকা ও শিল্পী অংশ নেন। অনুষ্ঠানে শিরোনামহীনের শিল্পীরাও গান পরিবেশন করেন। তবে বিয়েতে উপস্থিত থাকলেও পাত্রীর পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

শনিবার সন্ধ্যায় ব্যান্ড শিরোনামহীনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শেখ ইশতিয়াকের বিয়ের খবরটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

পোস্টে লেখা হয়,‘হ্যালো, আজ আমরা একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করব। ঠিকই শুনেছেন, আজ আমাদের শেখ ইশতিয়াকের বিয়ে। তার জীবনের এই নতুন ইনিংসের জন্য সবার কাছে দোয়া চাইছি।’