বাহাদুরপুর থেকে ১ কেজি গাঁজাসহ ৩ জন আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার বাহাদুরপুর থেকে ১ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার সন্ধ্যা ৬টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক মো. সাইদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে বাহাদুরপুর বাঁশতলা মোড় এলাকায় অভিযান চালান। এ সময় সেখান থেকে ১ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেন তিনি। তারা হলেন, বাহাদুরপুরের মৃত রফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান (৪১), রহেলাপুরের ইসলাম সরদারের ছেলে ওরফন আক্তার ইমন (২৭) ও কাশিমপুর দফাদার পাড়ার মৃত রজব আলী দফাদারের ছেলে আকমল হোসেন (২৯)।