বাঘারপাড়ায় চারদলীয় ফুটবল টুর্নামেন্টে ছাত্রদল, কৃষকদল জয়ী

0
ছবি: সংগৃহীত।

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ॥ বাঘারপাড়ায় চারদলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বুধবার উপজেলার বহরমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দোহাকুল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠন আয়োজিত চারদলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি। উদ্বোধনী ম্যাচে স্বেচ্ছাসেবক দলকে হারিয়ে কৃষক দল ও যুবদলকে হারিয়ে ছাত্রদল জয়লাভ করে। পরবর্তীতে এ টুর্নামেন্টর ফাইনাল খেলা ইউনয়িনের ছাইবাড়িয়া স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। এতে বিশেষ অতিথি ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দোহাকুলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিন অধিকারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোহাকুলা ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুর রশিদ। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি বেলায়েত হোসেন, পৌর কৃষক দলের সভাপতি নাজিম উদ্দিন, দোহাকুলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি শাহাবার হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা আবু কালাম, যুবদল নেতা বিপ্লব হোসেন,সিরাজুল ইসলাম, ইকবাল হোসেন, দোহাকুলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল আল মামুন, ছাত্রদল নেতা রিয়াদ হোসেন প্রমুখ।

উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে দোহাকুলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলকে ৫-০ গোলে হারিয়েছে ইউনিয়ন কৃষকদল। অপর খেলায় দোহাকুলা ইউনিয়ন যুবদলকে ৫-৪ গোলে হারিয়ে জয়লাভ করে ইউনিয়ন ছাত্রদল।