পাইকগাছায় বজ্রপাতে নারীর মৃত্যু, আহত ৩

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ খুলনার পাইকগাছায় বজ্রপাতে এক নারী দিনমজুর নিহত ও তিন জন আহত হয়েছে। আহতদের পাইকগাছা হাসাপাতাল ভর্তি করা হয়।
স্থানীয় ইউপি সদস্য হাসানুজ্জামান জানান, উপজেলার কেওড়াতলা মৌজায় গতকাল শনিবার সকালে ভুট্টোর চিংড়ি ঘেরে ৪ ব্যক্তি শেওলা বাছার কাজ করছিল। সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে বজ্রপাত হলে লক্ষীখোলা গ্রামের লাকি খাতুন (৫০) ঘটনাস্থলে মারা যান। ওড়াবুনিয়া গ্রামের মৃত হরিপদ মন্ডলের ছেলে সন্তোষ সানা (৪৬) ও তার স্ত্রী সুভদ্রা সানা (৩৮) এবং ওড়াবুনিয়া গ্রামের ফজিলা খাতুন (৪০) আহত হয়। আহতদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়। সন্তোষ ও ফজিলা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। সুভদ্রা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) তুষার কান্তি দাস জানান, বজ্রপাতে নিহতের লাশের সুরতহাল রিপোর্ট শেষে মর্গে পাঠানো হয়।