দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

0

লোকসমাজ ডেস্ক॥ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা উপজেলাগুলোতে গতকাল বিএনপি ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে। এসময় বিএনপির সাথে অংশ নেয় দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
সংবাদদাতাদের পাঠানো বিস্তারিত সংবাদ-
স্টাফ রিপোর্টার, খুলনা জানান, খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ৭ নভেম্বর বিপ্লবের সফলতার সিঁড়ি বেয়েই আমরা বহুদলীয় গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তির পথ পেয়েছিলাম। স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনাবিরোধী সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে ৭ নভেম্বর সিপাহী-জনতার স্বতঃস্ফূর্ত বিপ্লব সংঘটিত হয়েছিল। সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান জাতীয়তাবাদী রাজনীতির উন্মেষ ঘটিয়ে জাতিকে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির মহাসড়কে উঠিয়েছিলেন। সেজন্যই আমাদের জাতীয় জীবনে এই বিপ্লবের গুরুত্ব তাৎপর্যমন্ডিত। বেলা সাড়ে ১১ টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর বিএনপির প্রচার সম্পাদক আসাদুজ্জামান মুরাদ ও ওয়াহিদুজ্জামান রানার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা, নগর বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি, আমির এজাজ খান, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরুল্লাহ খান সাচ্চু, এড. বজলুর রহমান, অ্যাড. ফজলে হালিম লিটন, ইকবাল হোসেন, শাহজালাল বাবলু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, মোল্লা খায়রুল ইসলাম, আব্দুর রাকিব মল্লিক, সিরাজুল হক নান্নু, আবু হোসেন বাবু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, মাহবুজ্জামান কচি, মেহেদী হাসান দিপু, মুজিবুর রহমান, ইকবাল হোসেন খোকন, সাদিকুর রহমান সবুজ, নিজামউর রহমান লালু, গিয়াস উদ্দিন বনি, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ হোসেন পরাগ, সাংবাদিক আবু তৈয়ব মুন্সী, সাংবাদিক মিজানুর রহমান মিলটন, সাংবাদিক সোহরাব হোসেন, শামসুজ্জামান চঞ্চল, কাজী শফিকুল ইসলাম, নাজমুল হুদা সাগর, কামরান হাসান, শরিফুল ইসলাম বাবু, নিয়াজ আহমেদ তুহিন, আবু সাঈদ শেখ,খায়রুল ইসলাম জনি, খন্দকার ফারুক হোসেন, কাজী মিজানুর রহমান প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল গফ্ফার।

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) জানান, বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি আলোচনা সভার আয়োজন করে। পৌর বিএনপির আহবায়ক খায়রুল ইসলামের সভাপতিত্বে এবং যুবদল নেতা মুক্তার হোসেনের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল হাই, অ্যাডভোকেট মকবুল ইসলাম, মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, জামশেদ আলী, লিয়াকত হোসেন, আবু তালেব, আবু জাফর, যুবদল নেতা খান শফিয়ার রহমান, জুলফিকার আলী ভূট্টো, মহিবুল আলম মামুন, নজরুল ইসলাম, ছাত্রদলের আহবায়ক ওলিয়ার রহমান, কামরুজ্জামান, জাকারিয়া হোসেন, সিরাজুল ইসলাম প্রমুখ।

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) জানান, বিকেলে চৌগাছা পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহবায়ক সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ারের সভাপতিত্ব ও বিএনপি নেতা আজগার আলীর সঞ্চালনায় সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হাজী আব্দুল হালিম চঞ্চল, মোবারক হোসেন, কাউন্সিলর আনিছুর রহমান, বিএনপি নেতা আব্দুল লতিফ লতা, আইনাল বিশ্বাস, রবিউল ইসলাম, শরিফুল ইসলাম, আঃ মালেক, শামছুল আলম, রফিউদ্দিন ব্যাপারী, আনিছুর রহমান, দাউদ বিশ্বাস, যুবনেতা জসিমউদ্দিন, শাহীনুর রহমান শাহীন, তৌহিদুর রহমান উজ্জ্বল, মিতু রহমান, সুজন হোসেন, সুমন হোসেন, কৃষকদল নেতা আশরাফ হোসেন, উজ্জল হোসেন, টিটো মিয়া, মুন্নাœ হাসান, ছাত্রনেতা শিহাবউদ্দিন, আব্দুল কাদের, ডালিম হোসেন প্রমুখ। এ সময় পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) জানান, উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় কেন্দ্রীর বিএনপির সদস্য ও উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন আজাদ সভাপতিত্ব করেন। এছাড়া পৌর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস প্রধান অতিথির বক্তব্য দেন। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আলাউদ্দিন আলা। দুই স্থানে আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর মশিয়ার রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন বিশ্বাস, বিএনপি নেতা শেখ শহিদুল ইসলাম, আবু নাইম, যুবদল নেতা ফারুক খান, স্বেচ্ছাসেবকদল নেতা শামসুল আলম বুলবুল, পৌর যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা বাবু, ছাত্রদল নেতা মাসুম বিল¬াহ, অহিদুর রহমান অন্তুু প্রমুখ।
স্টাফ রিপোর্টার, অভয়নগ (যশোর) জানান, উপজেলা ও নওয়াপাড়া পৌর বিএনপির পক্ষ থেকে বিকেলে আলোচনা সভার আয়োজন করা হয়। দলীয় কার্যালয়ে পৌর বিএনপির আহ্বায়ক আবু নঈম মোড়লের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফারাজি মতিয়ার রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. রেজাউল করিম মোল¬া, মো. আসাদুজ্জামান জনি, মো. ইব্রাহিম খান, তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান মোল¬া, নওয়াপাড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল¬া হাবিবুর রহমান, থানা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. মাসুদ রানা তুহিন, থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহাফুজুর রহমান ইউসুফ প্রমুখ।

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপি যৌথভাবে আলোচনার আয়োজন করে। বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলটির সভাপতি আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য আবু বকর বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সভাপতি সালাউদ্দীন বুলবুল সিডল। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন থানা বিএনপির সম্পাদক লিয়াকত আলী, পৌর বিএনপির সাম্পাদক আবুল কাশেম, থানা ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক যথাক্রমে হারুন-অর-রশিদ, মির্জা টিপু, বিএনপি নেতা ফরিদ আহমেদ, একরামুল হক, যুব নেতা আশরাফুজ্জামান খান মুকুল, ফয়েজ আহমেদ তুফান, মাহফুজুল আলম মামুন, স্বেচ্ছা সেবক দল নেতা হাফিজুর রহমান, রফিকুল ইসলাম ডিপ্লু , ছাত্র নেতা লিয়ন, হুমায়ুন কবির হিরা, ফজলে রাব্বি প্রমুখ।
মহেশপুর (ঝিন্ইাদহ) সংবাদদাতা জানান, উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম খান চুন্নু। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক এস এম শাহজামান মোহন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মেহেদী হাসান রনি, যুগ্ম আহবায়ক মাহফুজুল হক খান বাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউর রহমান জিয়া, সদস্য সচিব আবদুল্লাহ আল ফারুক বাবু, সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী ফয়সাল আহম্মেদ, ্উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম এরশাদ, সদস্য সচিব সুুরুজ্জামান সুরুজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. কামরুল হাসান রতন, সদস্য সচিব আব্দুল মালেক প্রমুখ।
বাগেরহাট সংবাদদাতা জানান, বাগেরহাট পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। বাগেরহাট শহরের সরুইস্থ জেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ সালাম। বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবির সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যেও মধ্যে বক্তব্য দেন, বাগেরেহাট জেলা বিএনপি নেতা মো. হাদীউজ্জামান হিরো, মেহেবুবুল হক কিশোর, রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, বাগেরহাট জেলা কৃষকদলের সভাপতি সৈয়দ আসাফউদ্দৌলা জুয়েল, বাগেরহাট জেলা শ্রমিকদলের সভাপতি সরদার আতিয়ার রহমান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানু ভুইয়া, আব্দুল জুয়েল, বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি ইমরান খান সবুজ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান সুমন, বিএনপি নেতা এমডি আকবর আজাদ, ইভা আক্তার, হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, সরদার জসিম উদ্দিন, ওমর আলী মুন্না, বাপ্পী হোসেন বাবু, বাসারাত আলী কবির দিপু, শহিদুল ইসলাম সপন প্রমুখ।