থার্টিফার্স্ট নাইটের উন্মাদনা রুখতে কঠোর অবস্থানে যশোরের পুলিশ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে থার্টিফার্স্ট নাইটকে ঘিরে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। ৩১ ডিসেম্বর অর্থাৎ থার্টিফার্স্ট নাইট উপলক্ষে বাইরে কোনো অনুষ্ঠানের অনুমতি মিলছে না-বরাবরের মতো এবারও।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাসার জানান, থার্টিফার্স্টের দিনে অথবা রাতে বাইরে কোনো অনুষ্ঠান করা যাবে না। রাতের বেলায় আতশবাজিও ফোটানো যাবে না।

তিনি বলেন, থার্টিফার্স্টের রাতে যাতে কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে যশোর শহরের বিভিন্ন মোড়ে পুলিশি তল্লাশি ও চেকপোস্ট বসানো হবে। তা ছাড়া পুলিশের একাধিক টিম শহরের বিভিন্ন স্থানে টহলে থাকবে।