তালায় সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ’র পূজা মণ্ডপ পরিদর্শন

0

 

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলার বিভিন্ন এলাকায় পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা ১ (তালা- কলারোয়া) সংসদ সদস্য অ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ। সোমবার সকাল থেকে বিভিন্ন পূজা মন্ডপে পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ বলেন,ধর্ম যার যার, উৎসব সবার। তালা উপজেলার ১৮৯টি পূজা মন্ডপে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক ও খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু,তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, নগরঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে তালা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান । সোমবার সকাল থেকে বিভিন্ন পূজা মন্ডপে পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মুরর্শিদা পারভিন পাপড়ী,অধ্যক্ষ বিধান কুমার সাধু,উপজেলা পূজা উদযাপন পরিষদ সহসভাপতি নারায়ন মজুমদার, ইউপি সদস্য প্রকাশ দালাল, সেলিম হোসেন গাজী,শিরিনা খাতুন, উপজেলা আওয়ামী লীগ নেতা আতিয়ার রহমান,শাহিনুর রহমান খাঁ প্রমুখ।