ঝিনাইদহে বেশি দামে পণ্য বিক্রির দায়ে ২০ প্রতিষ্ঠানে জরিমানা

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে অধিক মূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা না টাঙ্গানোসহ নানা অপরাধে ২০ ব্যবসায়ী প্রতিষ্ঠানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার শৈলকুপা, সদর, হরিণাকুন্ডুসহ বিভিন্ন উপজেলায় এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, করোনাকে পুঁজি করে বিভিন্ন বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে কিছু ব্যবসায়ী চাল, পেঁয়াজসহ নিত্যপণ্য অধিক মূল্যে বিক্রি করছেন এমন সংবাদে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের ১০ টিম। এ সময় শৈলকুপার হাটফাজিলপুর বাজারে ৬ টি প্রতিষ্ঠানে ৬০ হাজার, ভাটই বাজারে একটি প্রতিষ্ঠানে ১০ হাজার, গাড়াগঞ্জ বাজারে ১২ টি প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা, সদরের নতুন হাটখোলা ও হাটগোপালপুর বাজারে ৫ টি প্রতিষ্ঠানে ৩৩ হাজার ২শসহ সর্বমোট ২০ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।