ঝিকরগাছায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সোমবার (১১ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সয়ফুল ইসলাম মোল্লা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাতেমা সুলতানা, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-আমীন কবির বিশ্বাস, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুস সাত্তার, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আরমান হোসেন কাকন, বিশিষ্ট চাল কল মালিক (মিলার) তৌহিদুল ইসলাম রাজুসহ স্থানীয় ধানচাষি ও কৃষকবৃন্দ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান এবং চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে। সংগ্রহ অভিযান চলাকালীন স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রকৃত কৃষকরা যাতে ন্যায্যমূল্য পায়, সে লক্ষ্যে কঠোর মনিটরিং ব্যবস্থা চালু থাকবে বলে জানানো হয়েছে।