ঝিকরগাছার নবনির্বাচিত পৌর মেয়রসহ কাউন্সিলরদের শপথ গ্রহণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা পৌরসভার নবনির্বাচিত মেয়রসহ কাউন্সিলররা শপথ গ্রহণ করেছেন। বুধবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন তাদের শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণকারীরা হলেন, নবনির্বাচিত মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, ১নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. শ্যামলী খাতুন, ২নং ওয়ার্ডের জেসমিন সুলতানা, ৩নং ওয়ার্ডের নাজমুন নাহার, সাধারণ সদস্যরা হলেন, ১নং ওয়ার্ডের নজরুল ইসলাম, ২নং ওয়ার্ডের আরিফুর রহমান আরিফ, ৩নং ওয়ার্ডের সাজ্জাতুল জামান রনি, ৪নং ওয়ার্ডে আব্দুল আলিম গাজী, ৫নং ওয়ার্ডে একরামুল হক খোকন, ৬নং ওয়ার্ডে নুরুজ্জামান বাবু, ৭নং ওয়ার্ডে আমিরুল ইসলাম রাজা, ৮নং ওয়ার্ডে তারিকুজ্জামান ও ৯নং ওয়ার্ডে ইউনুছ আলী। এদিন বিকেলে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ তাদের দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণ উপলক্ষে পৌরসভার উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা চত্বরে ইফতার ও দোয়া অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণিপেশার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।