জটিলতা কাটিয়ে জমজমাট চৌগাছার প্রধান সবজি বাজার

0
চৌগাছার প্রধান সবজি বাজার যেন প্রাণ ফিরে পেয়েছে। ছবি: সংগৃহীত।

স্টাফ রির্পোটার, চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছার প্রধান সবজি বাজার যেন প্রাণ ফিরে পেয়েছে। শুক্রবার হঠাৎ করেই সবজি না কিনেই ব্যাপারীরা চলে গেলে জটিল সমস্যা সৃষ্টি হয়। পরে আড়ৎ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের হস্তক্ষেপে কৃষক তাদের সবজি বিক্রি করতে সক্ষম হন।

এরপর বাজারের ইজারাদার, আড়ৎ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, ব্যাপারী ও পৌর কতৃপক্ষ আলোচনায় বসে সৃষ্ট জটিলতার সমাধান হয় এবং আজ সোমবার ব্যাপারীদের উপস্থিতি ঘটেছে চোখে পড়ার মত। সুলভ মুল্যে কৃষক সবজি বিক্রি করতে পেরে খুশি।

তবে পাইকারি ব্যাপারীদের দাবি একটাই প্রধান সবজি বাজারের মাঝে খুচরা তরকারি বিক্রেতাদের অন্যত্র সরিয়ে নিতে হবে।

অন্যথায় বুধবার থেকে তারা চৌগাছা হাটে আসা বন্ধ করে দিবেন বলে জানিয়েছেন।