চৌগাছা পৌরসভায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে আলোচনা সভা

0

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছা পৌরসভায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় পৌরসভার সভকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড.এম মোস্তানিছুর রহমান। পৌর সচিব গাজী আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির আলোচনা করেন চৌগাছা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শওকত আলী। অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্যানেল মেয়র আনিছুর রহমান, কাউন্সিলর আতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সোহেল, পৌর কর্মচারী কালিমুল্লাহ সিদ্দিক, মুকুরুল ইসলাম প্রমুখ।
এ সময় পৌরসভার সহকারী প্রকৌশলী রুহুল আমিন, সাবেক প্যানল মেয়র সাহিদুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, পৌর পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিকেলে চৌগাছা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় প্রীতি টি-২০ ক্রিকেট টূর্ণামেন্ট। খেলা শেষে পৌর মেয়র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।