চুয়াডাঙ্গায় দেড় কোটি টাকার সোনার বারসহ আটক- ১

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার ভারত-বাংলাদেশ সীমান্তের ইসলামপুরে ১ কেজি ১৬৬ দশমিক ২০ গ্রাম ওজনের ১ কোটি ৬৩ লাখ ৪৬ হাজার ১০৮ টাকার ছোট -বড় ৯টি সোনার বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। এ সময় আটক চোরাকারবারীর ব্যবহৃত বাইসাইকেলটি জব্দ করা হয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমান রোববার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়শেপুর বিওপি হাবিলদার শিশিরের নেতৃত্বে বিজিবির একটি টহল দল রোববার রাত ৮টার দিকে সীমান্তের ইসলামপুর মোড়ে অবস্থান নেয়।

এ সময় তারা বাইসাইকেল চালক একই উপজেলার গয়েশপুর গ্রামের তেঁতুল মন্ডলের ছেলে মমিনকে আটকের পর তার দেহ তল্লাশি করে উল্লিখিত সোনান বার উদ্ধার করা হয়। ভারতে পাচার করার উদ্দশ্যে ওই সোনা নিয়ে যাওয়া হচ্ছিল।

আটক মমিনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দিয়ে তাকে থানায় সোর্পদ করে বারগুলো চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।