গোপালগঞ্জে কৃষক হত্যা ও যশোরে কলেজছাত্রকে নির্যাতনের তীব্র নিন্দা যশোর বাম গণতান্ত্রিক জোটের

0

পুলিশি নির্যাতনে গোপালগঞ্জের কৃষক নিখিল হত্যা এবং যশোরে নির্যাতন করে একজন কলেজছাত্রের কিডনি নষ্ট করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং বিচার দাবি করে বিবৃতি দিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের সিপিবি, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, বাসদ (মার্কসবাদী), বাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) যশোর জেলা সমন্বয় কমিটির সমন্বয়ক কমরেড জিল্লুর রহমান ভিটু, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক কমরেড ইলাদাদ খান, সিপিবির সভাপতি কমরেড অ্যাড. আবুল হোসেন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড তসলিমউর রহমান, বাসদ (মার্কসবাদীর) জেলা সমন্বয়ক কমরেড হাচিনুর রহমান, বাসদের জেলা সমন্বয়ক কমরেড শাহজান আলী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা সভাপতি কমরেড নাজিমউদ্দিন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘আমরা উদ্বেগ উৎকন্ঠার সাথে লক্ষ্য করছি, বিনা বিচারে ক্রসফায়ারের নামে সরকারের বিভিন্ন বাহিনী মানুষ হত্যা করে চলেছে। যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে চলতে পারে না। কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের দেশে চলে আসছে। বিনা বিচারে হত্যার এই লাইসেন্স সরকারের বাহিনীসমূহকে লাগামহীন করছে। এতে বিভিন্ন সময় নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত এমনকি জীবনও দিচ্ছে। এরূপ একটি ঘটনায় গোপালগঞ্জের নিখিল হত্যা এবং যশোরে নির্যাতন করে কলেজছাত্রের কিডনি নষ্ট করা দেয়া হয়েছে। নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সাথে বিনা বিচারে ক্রসফায়ারের নামে মানুষ হত্যা বন্ধের দাবি জানান তারা। বিজ্ঞপ্তি