গাছ কাটতে গিয়ে ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু

0

 

সাতক্ষীরা সংবাদদাতা॥ সাতক্ষীরার কালিগঞ্জে গাছের ডাল কাটার সময় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার কুশলিয়া ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আবু বক্কর মোড়ল (৪৫) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল জব্বার মোড়লের ছেলে।
বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, বুধবার সকালে আবু বক্করসহ কয়েকজন শ্রমিক মনোহরপুর গ্রামে জনৈক মনসুর আলীর বাড়িতে একটি বড় শিশু গাছ কাটছিলেন। গাছে বসে ডাল কাটার সময় অন্য একটা ডালের আঘাতে ঘটনাস্থলে মারা যান তিনি।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, শ্রমিক মৃতের ঘটনায় থানায় অপমুত্যু মামলা হয়েছে।